Golpo Community Forum - View Single Post - Amar Apon Adhar
Thread: Amar Apon Adhar
View Single Post
  #24 (permalink)  
Old 08-29-2007, 07:56 AM
Addabaj's Avatar
Addabaj Addabaj is offline
Addabaj is Smoking
G. Addu
Moderator
Gender: Male
My System
 
Posts: 7,340
Threads: 99
Last Online: 07-24-2008 11:50 PM
Join Date: Nov 2006
Location: Lost in a storm
Blog Entries: 5
Send a message via MSN to Addabaj Send a message via Yahoo to Addabaj Send a message via Skype™ to Addabaj
Default আজ নাহিনের বিয়ে


আজকে আমার নাহিনের বিয়ে



আজকে নাহিনের বিয়ে। নাহিন, যখন ওর সাথে আমার পরিচয় হয় তখন থেকেই আমি ওকে বলেছিলাম আমার জানা মতে আমার একটাই ক্লোন এই পৃথিবীতে জন্মেছিলো, আদিত্য। কিন্তু নাহিনের সাথে পরিচিত হবার পর থেকে আমার মনে হচ্ছিলো যে নাহিন আমার একটা ক্লোন। আমার সাথে চিন্তা চেতনায় নাহিনের অনেক অনেক মিল।

আমাদের কমিউনিটিতে নাহিন নিজের নামেই পরিচিত। সবার বন্ধু, সবার আপন। নতুন করে ওর কথা বলার কিছু নেই।

জামাই আমাদেরই পরিচিত, ৩৬০’তেই ওদের পরিচয়।
আবু সায়েম মিসবাহুম্মুনির
ডাক নাম সায়েম

নাহিন, তোকে একটা কথা বলার আছে। এতোদিন ছোট ছিলি, তোর সব ছেলেমানুষি আমি খুব ভালো লাগতো। কিন্তু এখন একটু বড় মানুষ হতে হবে যে সোনামনি। খুব লক্ষি বউ হয়ে থাকিস। সাবধানে সংসার সামলে রাখিস।

নাহিন’রে, সীমার বিয়ের সময় আমি খুব ব্যাস্থ ছিলাম। সমস্ত বিয়েটা আমি আর আম্মু সামলেছিলাম। আমার বোনের বিয়ে, কষ্ট পাবার সময়টাও ছিলনা আমার। যখন সীমাকে ওর শাশুড়ী গহনা পড়িয়ে দিচ্ছিলো, আমি টের পেলাম আমার দু’চোখ দিয়ে পানি পড়ছে। কোন কষ্ট টের পাচ্ছিলামনা, কিন্তু চোখের পানি থামাতেও পারছিলামনা। এটা কষ্ট আর আনন্দ মেশানো অশ্রু। তাকে থামানো যায়না। আজকে তোর বিয়ের কথা শোনার পরেও আমি তেমন করেই কেঁদেছি। এখন এই ব্লগটা লিখার সময়েও চোখ ঝাপসা হয়ে আসছে আমার। আমি আসলেই অনেক বেশী সেন্টিমেন্টাল।

দোয়া তো তোর জন্য থাকবেই। শুভেচ্ছা, শুভকামনা, অভিনন্দন তোদের জন্য। এখনকার দিনগুলো তোর কাটবে অসম্ভব ব্যাস্থতায়, জানি। বাস্থতা কমলে ব্লগ দিস। আমাদের জানাস তোর সংসারের কথা।

আর মনে রাখিস। নতুন জামাই পেয়ে পূরোন বন্ধুদের কথা ভুলে যাসনা

ভালোবাসি তোকে, অনেক অনেক ভালোবাসি, আমি, আমরা সবাই।

Reply With Quote