
10-27-2007, 07:26 AM
|
 |
nikikapur
has no status.
G. Alpha
Gender: | | Last Online: 05-19-2008 06:35 AM Join Date: Oct 2007 Location: Sopne | |
Kisu Mojar Jokes ভালো আছি ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লেখো
দিও তোমার মালাখানি
বাউলের এই মনটারে
আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
*******************
আলো তুমি ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লেখো
রেজাল্ট আউট হয়েছে আমার
পাইনা খুজে রোলটারে
তাইতো বাবা আমারে কান ধরে জোর করে
আটকে রেখেছে পাকঘর
***********************
রোগী: আমার নিজেকে দুইজন দুইজন মনে হচ্ছে।
ডাক্তার: তাহলে একজন একজন করে আসুন।
******************************
শিক্ষক: তুমি ফেল করেছ। তোমার লজ্জা পাওয়া উচিত। তোমার বয়সে আমি কখনোই ফেল করিনি।
ছাত্র: আপনাকে নিশ্চয়ই ভাল শিক্ষক পড়াতেন।
******************************
জজ: তোমাকে এর আগে আরো চারবার চুরির দায়ে এখানে আনা হয়েছিল। বার বার এখানে আসার পরেও তুমি চুরি বন্ধ করতে পার না?
আসামী: কাজে ফাঁকি দেয়া আমি একদম পছন্দ করি না হুজুর।
************************
স্ত্রী: আমি যখন গান গাই তখন তুমি বারান্দায় গিয়ে দাড়িয়ে থাক কেন?
স্বামী: আমি যে গান গাইছি না সেটা অন্যদের বোঝানোর জন্যে।
******************************
স্ত্রী: এত জোরে শব্দ কিসের?
স্বামী: কম্বলটা পরে গিয়েছিল।
স্ত্রী: তাতেই এত শব্দ?
স্বামী: কম্বলের ভেতরে আমিও যে ছিলাম।
***************************  Valobasar jonno jibone dite chau,
valobasake kase pele doure palau..!! |