
11-24-2007, 10:21 PM
|
 |
Tepantor
is ~Laughing~
rhymester
Gender: | | Last Online: 10-06-2008 10:23 PM Join Date: Jan 2007 Location: Nijhum Oronne | |
আজকে সারাদিন কিভাবে কাটবে এই নিয়ে বেশ ভাবনায় ছিলাম,কিন্তু শেষ পর্যন্ত মনে হয় দিন খারাপ যায়নি।
বাসা ভরতি পিচ্চি এদের সাথে সারা বিকাল চোর,ডাকাত,বাবু,পুলিশ খেলে কাটালাম।হা হা হা হা জানি বিষয়টা খুব হাস্যকর,তবুও আমার খুব মজা লেগেছে।
৪ বার খেলায় আমি মোট ৩ বার ১ম হয়ে যারপর নাই খুশি।
ছোটো ছোটো মানুষ গুলোর মাথায় যে কি বুদ্ধি হায়্ররে দেখলে খুব অবাক লাগে!!!!
এখন একটা জিনিষ দেখলাম বাংলায় লিখতে গিয়ে আমি কথা খুজেঁ পাচ্ছিনা।কি আজব কথা এইটা !!!!!
আজকে অনেক কাপড় চোপড় ও বের করলাম,সিডর এর আক্রান্ত দের জন্য।যত টুকু পারি সাহায্য করি ,খবর র পত্রিকা পড়ে মন তা খুব খারাপ হয়ে থাকে আজকাল,মানুষ গুলর জন্য কিছুই করতে পারছিনা।টেবিল ভরা খাবার নিয়ে খেতে বসছি,কিন্তু খেতে গেলেই গলা দিয়ে খাবার আর নামতে চায়না।
কয়দিন ধরে মাথাই একটা ভাবনাই কাজ করছে ,মানুষ হিসেবে আমরা কত অসহায়,আমাদের সিমাবদ্ধতা অনেক বেশি।
আবার মন্তা খুব খারাপ হয়ে গেল।
কি করতে পারি আমি ঐ মানুষ গুলর জন্য?
আমাদের জীবন টা তো একেবারেই তুচ্ছ ,
সব কিছুই মনে হয় অযথাই করছি। |