
11-25-2007, 03:44 PM
|
 |
}|Serial_Killer|{
has no status.
Packet Monster
Gender: | | Last Online: 09-07-2008 12:14 AM Join Date: Dec 2005 Location: 127.0.0.1 | |
আমি শাহিদ কাপুর হতে চাই
কেন চাই ?
আমাকে যারা খুব কাছাকাছি সময়ের মধ্যে দেখেছেন , তারা আন্দাজ করবেন , আমি বোধহয় চুলের জন্য এই খোলস বদলে এত আগ্রহী। টাইফয়েড থেকে উঠার পর থেকে, আমার মাথা ফাঁকা হওয়ার শুরু। এখন তো বাংলাদেশে একদিনে যত শিশু জন্মায়, তার চেয়ে বেশি চুল আমার মাথা থেকে উঠে একবার চিরুনি চালালে। ভয়ে আপাতত চুল ই আচরাই না ঠিক মত। তা এহেন চুল-কাঙ্গাল আমি যে ক্লিনিক ক্লীয়ার মডেল শাহিদ কাপুর কে ঈর্ষা করবো, এতে কোন নতুনত্ব নেই।
অথচ ব্যাপার কিন্তু তা না !
শাহিদ কাপুরকে ঈর্ষার শুরু কালকে দুপুরে, যখন আমি আনন্দলোক এর ১২ই নভেম্বর সংখ্যাটা পড়ছিলাম। কেন ঈর্ষা করছি, তা পত্রিকার বয়ানেই বলি। কারিনা-শাহিদের বিচ্ছেদ সংক্রান্ত "প্রেম নেই" এই শিরোনামের লেখার একটি জায়গা উদ্ধৃত করছি -- Quote: |
......প্রাসাদোপম রাজ ক্লাসিকে (শাহিদের বাড়ি) সিংহ দরজার সর্বক্ষণের প্রহরী বলে দিলেন,"আগে কারিনা আসতেন, রাত কাটিয়ে সকালবেলা শাহিদের সঙ্গে বেরিয়ে যেতেন।এখন শাহিদের আপার্টমেন্টে রাত বারোটা একটায় আসেন বিদ্যা বালান। ভোর হওয়ার আগেই বেরিয়ে যান.........
| স্বগোক্তিঃ আশা করি, তারা রাত জেগে খাতায় কাটাকুটি খেলে না 
প্রথমে কারিনা , তার পর বিদ্যা বালান ! একে আপনি সৌভাগ্য না বললে কাকে সৌভাগ্য বলবেন ? নোবেল প্রাইজ পাওয়াকে ?
শাহিদ কাপুর হওয়াটা তাই এখন খুব ই জরুরী ! 
-২৫শে নভেম্বর, ২০০৭
-ঢাকা, বাংলাদেশ |