সেই যে তুমি ... দূরেতে দাঁড়িয়ে আঁড় চোখে আমাকে দেখে
নয় হাত বারিয়ে চোখের ভাষাতে টানে
বলেনাতো কিছু তার গলাটাও নিছু
বলে ইশারাতে কিছু যা বোঝা বড় দায়
হাতটাকে নাড়ে লুকিয়ে আড়ালে
বুঝেছি যা বোঝার সে ভালবাসে আমায়...আমায় হমম আমায়
যতই খোজো তুমি
তাকে খুজে পাবে না
শুধু যেন সে আছে
একদিন ধরা দেবে জান কি তা
আসবে সে কাছে ভালবাসা নিয়ে
মেঘের ভেলায় চড়ে অথবা পায়ে হেটে
জমানো ব্যাথা চেপে রাখা কথা
বলে দিয়ো তুমি সব এক নিমিষেই
সেই আছে মনেতে
বারে বারে দেখা দেয়
বলেছি তাকে যতটুকু বলা যায়
সারাক্ষন ভাবি আর নেই কোনো দাবি
একবার দেখাতেই আমি বুঝেছি
প্রতিদিন আমি যাকে স্বপ্নতে দেখি
আর কেউ নয় ...সেই যে তুমি...তুমি...তুমিই |