Golpo Community Forum - khekshial
Golpo Community Forum
Golpo Get Together

Go Back   Golpo Community Forum > Blogs

Old

সহজ লেখা

Posted 04-04-2008 at 12:59 PM by khekshial
লেখ্ তো বাপু সহজ সরল
লেখ্ না দেখি সহজপাঠ
ক তে কলা খ তে খেয়ে
থাক্ বেঁচে থাক্ বালাই ষাট
পেটে তোদের প্যাঁচ দেখে দেখ্
জিলিপিরাও ভিমড়ি খায়
টেকো যত অংক টিচার
টাক ঠুকে সব অক্কা যায়
নোনতা-মতন বাড়ছে তবু
তোদের মনের অ্যালকালি
বোতলজাত রসায়নের
বদহজমে দেই গালি !
ওরে ছুঁচো বাদর শুয়োর
পাঠা ভোঁদড় চিংড়ি মাছ
লেখ্ এবারে সরল করে !!
আট ঠেঙ্গুরে অক্টোপাস !
khekshial's Avatar
G. Immortal
Posted in Uncategorized
Comments 0 khekshial is offline
Old

ভালবাসা এক বুনো জন্তু

Posted 04-04-2008 at 12:45 PM by khekshial
ভালবাসা এক বুনো জন্তু
ছোঁকছোঁকে নাকে সে খুঁজে তোমায়,
আর স্যাঁতস্যাঁতে যত জীর্ন হৃদয়...
khekshial's Avatar
G. Immortal
Posted in Uncategorized
Comments 0 khekshial is offline
Old

একুশে বইমেলা ২০০৮

Posted 02-08-2008 at 11:04 AM by khekshial
যথারীতি এইবারও শুরু হল একুশে বইমেলা। ভাই-বেরাদর, সঙ্গপাঙ্গ সমেত ঢু মারলাম বেশ কিছুদিন, আরও যাব। এখনো ভাল মত জমে উঠেনি, নতুন বই বলতে কিছুই দেখলাম না এই কয়দিন। স্টল আগের থেকে বেশ কয়েকটা কমিয়ে ফেলা হয়েছে। বই কিনলাম বেশ কিছু, আজকেও যাব।
khekshial's Avatar
G. Immortal
Posted in Uncategorized
Comments 7 khekshial is offline


All times are GMT +7. The time now is 03:15 PM.

Copyright ©2003 - 2008, Golpo Community. All Rights Reserved.
Powered by vBulletin® Version 3.7.2
Copyright ©2000 - 2008, Jelsoft Enterprises Ltd.
SEO by vBSEO 3.2.0
Islamicvdos.com | Your Ads Here
Mortgages | Buy Anything On eBay | Facebook proxy list | Mortgage | Secured Loan