ভালবাসা এক বুনো জন্তু - Golpo Community Forum
Golpo Community Forum   

Go Back   Golpo Community Forum > Blogs > khekshial

ভালবাসা এক বুনো জন্তু

Posted 04-04-2008 at 12:45 PM by khekshial
ভালবাসা এক বুনো জন্তু
ছোঁকছোঁকে নাকে সে খুঁজে তোমায়,
আর স্যাঁতস্যাঁতে যত জীর্ন হৃদয়
তাতে বাসা খুঁড়ে পেতে থাকে ওৎ,
চুম্বন মোম-মায়া আতিথেয়তায় ।
হিংস্র ঠোটের পিশাচ-শোষণে
সৃষ্টি করে সে পাজুরে-ক্ষত খাল
বয়ে যায় কোমল নির্যাসে
প্রথমে সুখ হয়ে
পরে কষ্টের চির আশ্বাসে

ভালবাসা এক বুনো শ্বাপদ
আঁচড়ে কামড়ে আমায়
জড়িয়ে ধরে সে সহস্র শক্ত হাতে
টেনে হিঁচড়ে নিয়ে চলে সে উন্মাদ
তার ঘোর ঘুটঘুটে প্রেমময়-গুহাতে
গোগ্রাসে গিলে সে আমায়
আর উগড়েও দেয় কোন একদিনের
বিরক্তিকর বিবমিষাতে ।

ভালবাসা
তোর মায়া চোখে ডুবুরী যারা
ঠাঁই পায় না কখনো, তবু
মানাতে চায় তোকে পোষ
ধরা দেয় শেষে তোরই দাঁতে-নখে,
করে এক নির্মম আপোস ।

[ জার্মান ব্যান্ড রামস্টাইনের ' আমোর ' গানটির ভাব অবলম্বনে ]

Posted in Uncategorized
Views 79 Comments 0 Email Blog Entry
Total Comments 0

Comments

 
Total Trackbacks 0

Trackbacks



All times are GMT +7. The time now is 02:20 AM.

Copyright ©2003 - 2008, Golpo Community. All Rights Reserved.
Powered by vBulletin® Version 3.7.3
Copyright ©2000 - 2008, Jelsoft Enterprises Ltd.
SEO by vBSEO 3.2.0
Islamicvdos.com | Your Ads Here
Internet Security | Equity Release | Loans | Loans | Advertising