| Stories & Poems Your Own Stories & Poems Should Be Posted Here. | 
04-13-2008, 02:49 AM
|  | G. Immortal
Gender: | | Last Online: 07-09-2008 01:56 AM Join Date: Dec 2006 Location: Dhaka | | এবং আমি আগুন্তুকের হাতে জ্বলন্ত সিগারেট, ধোঁয়ার গন্ধে বলে কমদামী, কাচি টাচি হবে । হাতের সিগারেটটা টানে কি টানে না, মুখে একটা বিরক্তিকর হাসি ঝুলে আছে তখন থেকে । আমার পাশে বসেই সে বলল,
"স্যার এক কাপ চা খাওয়াতে পারেন ?"
ভ্রু কুঁচকে তাকিয়ে রইলাম, এত যা ভেবেছিলাম তার থেকেও বেশি বিরক্তিকর ।
"চা তো আমি বানাই না, চা ওয়ালাকে বলুন"
আমার চাছাছোলা রসিকতায় সে একটু ভ্যাবাচ্যাকা খেয়ে পুরোপুরি সামলে নিল অদ্ভুত দক্ষতায়, আমাকে চমকে দিয়ে বলল,
"স্যার মজা করলেন ? আমি কিন্তু মজা করিনি, টাকা নেই তাই আপনাকে অনুরোধ করেছিলাম আপনি এক কাপ চা খাওয়াতে পারেন কিনা, আপনি না বললেই হত"
আমি কিছু না বলে শব্দ করে আমার চা খেতে লাগলাম।
আমি এরকম না, অন্যসময় হলে হয়ত আর কয়টি মানুষের মত বোকা বোকা মুখে আমিও ওকে চা খাওয়াতাম । মাঝে মাঝে আমার এরকম হয়, আর তখনকার ব্যাপারগুলি আমি খুবই উপভোগ করি । কিন্তু ওর কথা শুনে আমার মেজাজ বেশি খারাপ হয়ে গেল । ওর উচিত ছিল আমার কথা শুনে বোকা হেসে এখান থেকে চলে যাওয়া, আর আমার উচিত ছিল কোন আড্ডায় আমার এই গল্পটি বলে একটু মজা নেয়া। ঘাগু মাল!
"এই যে ভাই, উনারে এক কাপ চা দেন" বিরক্তমুখে বললাম দোকানীকে ।
"হে হে অনেক ধন্যবাদ ভাই হেহে ।"
"আপনার নাম কি"
"জ্বি শফিক স্যার"
"কি করা হয় ?"
"কিছু করিনা স্যার"
"এভাবেই ঘুরে ঘুরে চা টা খান সবার থেকে ?"
" হে হে ... হে হে"
শফিকের কথা
---------------
লোকটারে এইখানে আগে দেখি নাই । হালার লগে কোন ব্যাগবুগ কিছু নাই, এই বাস স্টেশনে দেখতাসি তখন থিকা। পাগল ছাগল নাকি ? আইজকাল ভদ্রকিছু পাগল ছাগল বাইর হইসে দেখছি, সারাদিন বলদের লাহান ঘুরে, রাইত নামলে বাড়ি যায়, আর গিয়া মনে হয় কবিতা টবিতা লেখে । হালাগো পয়দা করছিল কোন আম্মারা ! একটু পরেই স্টেশনটা খালি হইয়া যাইব, দেখি হালায় কই যায় । ওইরকম বোকাচোদা হইলে হালারে আজকা ন্যাংটা কইরা সব লইয়া যামু, এহ! আমার লগে ফাপর লয়, নাহ! আইজকা তোরে খাইছি, তোরে আজকে আমি চা বানান শিখামু, খাড়া !
আমি
---------
"কথাবার্তায় তো ভদ্রলোকই মনে হয়, নাকি এইটাই নিয়ম? টাউটগিরি কদ্দিন?"
আমার কথায় দোকানী হাসে, বলে, "স্যার এডিরে কইয়া কিছু লাভ নাই, এডির লগে কথা কইয়েন না, হাঊয়ার পোলারা মাইনষের জাত না"
"ওই ফকিরনির পো এত কথা মারাস কেন, চা বেচতাসোস চা বেচ" খেঊড়ে উঠে ভদ্রলোক শফিক ।
"তোরে কইয়া বেচুম নি রেন্ডি মাগীর পোলা ?"
নাহ এইখানে আর বেশিক্ষন টেকা যাবে না । আমি উঠে পড়লাম, এমনিতেও সময় হয়ে এসেছে ।
আবার শফিক
---------------
হালায় কই যায় ? না ওরে আইজকা ছাড়ন যাইব না, চুতমারানী দুই টাকার চাওয়ালারে পরে ধরুম, আগে ওরে খাই । হিহি হালায় গলিতে গিয়া ঢুকসে, হালায় বোকাচোদা, হিহি...
এবং আমি...
-------------
গলির অন্ধকারে দাড়িঁয়ে দেখছিলাম ছিচকে শফিক কে, এই অন্ধকারে ও আমাকে দেখতে পাবে না । একটা ছোরা বের করে এদিক ওদিক তাকিয়ে আসছে গলির দিকে। শালা ছিনতাই করবে ভেবেছিল, হেহ! শফিকের প্রতি পদক্ষেপে আমি উত্তেজিত হয়ে উঠি, আমার রক্ত টগবগ করে ফুটে, রাগে আমি কাঁপতে থাকি অসহায়, অস্থির ।
গলিতে ও ঢোকামাত্রই আমি টেনে নেই ওকে, ঝাঁপিয়ে পড়ি সেই ভয়াবহ হিংস্রতায়, এক হাতে মুখ চেপে আরেক হাতে ছিনিয়ে নেই ওর হাতের চাকুটা, নিয়েই গলায় টেনে দেই ওর, গভীর গাঢ় মিহি ঘ্যাসঘ্যাসে শব্দে। পুরো ঘটনাটা ঘটতে সময় নেয় দুই সেকেন্ড, অন্ধকারে ওর চোখ জ্বলজ্বল করতে থাকে। দুই পা টলে পিছনে গিয়ে সে চোখ দেখতে থাকে আমাকে অবাক দৃষ্টিতে। ফিনকি দিয়ে রক্ত এসে পড়ে তখনই, আমি সরে দাঁড়াই। বিষণ্ণ চোখে দেখতে থাকি ওকে, ওর বড়বড় অবাক চোখে নিজেকে দেখার খুব ইচ্ছা করে, খুব। পারিনা, কালও পারিনি, কোনোদিনও পারব না ।
পথচারী
---------
লোকটা হেঁটে আসছিল, কাছে আসতে দেখলাম কাঁদছে, সার্টের হাতা দিয়ে চোখ মুছে দ্রুত রাস্তা পার হল । হাতায় লাল লাল কি? রক্ত ? | 
04-13-2008, 03:23 AM
|  | G. Immortal
Gender: | | Last Online: 07-02-2008 09:05 PM Join Date: Oct 2007 Location: Silk City | | জটিল খেকু ... | 
04-13-2008, 03:47 AM
|  | G. Immortal
Gender: | | Last Online: 07-09-2008 01:56 AM Join Date: Dec 2006 Location: Dhaka | | thanks delilah  | 
04-13-2008, 12:57 PM
|  | rhymester
Gender: | | Last Online: 07-04-2008 12:21 AM Join Date: Jan 2007 Location: Nijhum Oronne | | Kheku korso ki?
Bhonkor golpo likhe felso
Kemne paro?kemne lekho?
Shikhaiba? | 
04-13-2008, 01:04 PM
|  | G. Immortal
Gender: | | Last Online: 07-09-2008 01:56 AM Join Date: Dec 2006 Location: Dhaka | | hehe thank u, oto valo likhsi naki jani na, aro valo kora jaito, tarahuray likhsi, likhte thako, lekhar upor boro shikha nai  | 
04-13-2008, 01:12 PM
|  | r e B e L Moderator
Gender: | | Last Online: 07-09-2008 07:56 AM Join Date: Oct 2006 Location: Waterloo | | jotil hoise, ami apnar lekhar ekjon bishishto fan | 
04-13-2008, 01:16 PM
|  | G. Immortal
Gender: | | Last Online: 07-09-2008 01:56 AM Join Date: Dec 2006 Location: Dhaka | | haha koy ki, thanku thanku  | 
04-15-2008, 12:30 AM
|  | G. Prodigy
Gender: | | Last Online: 07-03-2008 03:16 AM Join Date: Oct 2007 Location: Dhaka | | boss fataya disen boss  . darun lagse pore.  From the ashes of dead, he will rise, he will command thy dark,he will be the undead. Ezekiel (dark god)-10:02 | 
04-15-2008, 12:57 AM
|  | G. Immortal
Gender: | | Last Online: 07-09-2008 01:56 AM Join Date: Dec 2006 Location: Dhaka | | thanks  | 
04-15-2008, 01:00 AM
|  | Son of Zeus Moderator
Gender: | | Last Online: 07-09-2008 03:40 AM Join Date: Mar 2007 Location: PCr samne | | pankha! pankha! pankha! uladhura!  | | Thread Tools | | | | Display Modes | Linear Mode |
Posting Rules
| You may not post new threads You may not post replies You may not post attachments You may not edit your posts HTML code is Off | | | All times are GMT +7. The time now is 09:36 AM.
Copyright ©2003 - 2008, Golpo Community. All Rights Reserved.
|