ছোট গল্পঃ কলম - Golpo Community Forum
Golpo Community Forum   

Go Back   Golpo Community Forum > Smack Down > Users Showcase > Stories & Poems

Stories & Poems Your Own Stories & Poems Should Be Posted Here.

Reply
 
LinkBack Thread Tools Display Modes
  #1 (permalink)  
Old 05-04-2008, 12:20 PM
}|Serial_Killer|{'s Avatar
}|Serial_Killer|{ is lost in Huffman Coding
Packet Monster
Gender: Male
My System
 
Posts: 4,247
Threads: 170
Reputation: 0
Last Online: 10-14-2008 08:20 AM
Join Date: Dec 2005
Location: 127.0.0.1
Blog Entries: 3
}|Serial_Killer|{
Send a message via MSN to }|Serial_Killer|{ Send a message via Yahoo to }|Serial_Killer|{
Default ছোট গল্পঃ কলম



-----------------------------------------------------
রায়হান সাহেব চেয়ারে হেলান দিয়ে বললেন, “হায়দার সাহেব, ব্যস্ত নাকি ?” হায়দার সাহেব খাতার থেকে চোখ না তুলে কলম চালাতে চালাতেই বললেন, “ নাহ্* , তেমন ব্যস্ত না। কি হয়েছে বলেন” । রায়হান সাহেব গলার স্বরটা একটু সপ্রতিভ করে বললেন, “ না মানে, গতকাল আমেরিকা থেকে বাবুর এক রুমমেট এসেছে।” হায়দার সাহেব মুখে বললেন, “ ও আচ্ছা, তাই নাকি ! ” এরপর ভাবতে লাগলেন, কি অদ্ভুত এই পৃথিবী! রায়হান সাহেব আর হায়দার সাহেব সরকারী কর্মচারী হিসেবে এই চাকরীতে ঢুকেছিলেন একই বছর। দুজনেরই ছেলে হয়েছিল এক বছরের ব্যবধানেই। হায়দার সাহেবের ছেলে রাজু আর রায়হান সাহেবের ছেলে হাসান। সামান্য সরকারী কর্মচারী হয়ে ছেলেকে মানুষ করার জন্য অমানুষিক খেটেছেন দুজনেই। কিন্তু ফল দুজনের এক হল না। হাসান বরাবরই খুব লাজুক আর শান্তশিষ্ট , ক্লাসের প্রথম পাঁচ জনের মধ্যে থাকতো সবসময়। এইচ এস সি পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে মাস্টার্স করে, বিদেশে স্কলারশীপ নিয়ে পড়তে গিয়েছিলো, এর পর সেখানেই এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখন। আর রাজু ! কোনমতে এস এস সি টা পাস করে, আর পড়াশোনা আগাতে তো পারেইনি, উলটো পুরোদস্তুর নেশাখোর হয়ে গিয়েছে। সারা দিন কই থাকে কোন ঠিক নেই, মাঝে মধ্যেই তিন চার দিন পর বাড়ীতে আসে নোংরা জামা কাপড় নিয়ে ঝিমুতে ঝিমুতে। এসব কথা ভাবতেই মুখটা কেমন যেন তেতো হয়ে গেল হায়দার সাহেবের। একটু সামলে নিয়েই জিজ্ঞেস করলেন, “ কি পাঠালো বাবু এবার ?” রায়হান সাহেব কিছুটা লাজুক মুখ করে বললেন, “এইতো কিছু চকোলেট, ওর মার জন্য কিছু বিদেশি ঔষধ, আর মেয়েটার জন্য কিছু সাজার জিনিসপত্র।”

“ সে কি! আপনার জন্য কিছু পাঠায়নি বাবু !! ” কিছুটা বিস্মিত স্বরে জানতে চাইলেন হায়দার সাহেব। “ না না, আমার জন্যও পাঠিয়েছে, সেটা দেখানোর জন্যই তো ডাক দিলাম” বলে এদিক ওদিক একটু দেখে নিলেন রায়হান সাহেব, তারপর বুকপকেট থেকে হাত বের করে বললেন, “ আমার জন্য এই মন্টব্ল্যাঙ্ক কলমটা পাঠিয়েছে বাবু। মেয়ে দেখেই বললো, এটা ভীষণ দামী কোম্পানির কলম। আপনার খেয়াল আছে হায়দার সাহেব , আমরা সেই যে চাকরির প্রথম দিকে বেতন পেলে সুন্দর সুন্দর কলম কিনতাম দুজনই ? ” মূহুর্তের মধ্যেই ফ্ল্যাশব্যাকের মত সে সময়ের ঘটনাগুলি মনে পড়ে যেতে লাগলো হায়দার সাহেবের। চাকরির প্রথম দিকের কথা, দুজনের কেউই তখন বিয়ে করেননি। বেতন পেলে দু জনেই চলে যেতেন বই এর বাজারে, সে সময়ের দামী কলমগুলি কিনতেন। দু জনের কারোরই আর কোন বাজে নেশা কিংবা শখ ছিলো না, দৈনন্দিন খরচ আর সঞ্চয় বাদে শুধু এই কলম কেনাতেই যা খরচ। রায়হান সাহেবের ছেলের নিশ্চয়ই বাবার এই কলম বাতিকের কথা মাথায় আছে, তাই এত সুন্দর কলমটা পাঠিয়েছে। আবারও হতাশায় ধরে বসলো হায়দার সাহেবকে, দু জনেরই চাকরি শেষ হতে বাকি আর ১ বছর। এর পর ? রায়হান সাহেব তো নিশ্চিন্ত মানুষ, চাইলে এখনই রিটায়ারমেন্টে যেতে পারেন। নিজের কথা ভাবতেই হায়দার সাহেব দু চোখে অন্ধকার দেখলেন। অনিশ্চিত জীবন - নেশাগ্রস্ত ছেলে, ঘরে এখনো বিবাহযোগ্যা মেয়ে, তার উপর স্ত্রীও আজ অনেক বছর ধরে নানা রোগে শয্যাশায়ী। এইসব হতাশাতেই হায়দার সাহেব আর কথা বাড়ালেন না, মুখ গুঁজে কাজ করতে থাকলেন। কাজের ফাঁকে ফাঁকে শুধু তার চোখে ভাসতে থাকলো কালো সেই মন্টব্ল্যাঙ্ক কলমটার চেহারা।


---------------------------------------------------
বিকাল পাঁচটার দিকে, রায়হান সাহেব পিঠে একটা চাপড় মেরে বললেন, “ আর কত কাজ করবেন হায়দার সাহেব? জীবনে কাজ তো আর কম করলাম না, চলেন আজকে একটু তাড়াতাড়ি বের হই। আজকে আমার বাসায় একটু সন্ধ্যার নাশতা করেন। আপনার ভাবীসাহেবা বার বার বলে দিয়েছেন আপনাকে আজ নিয়ে আসার জন্য” । হায়দার সাহেব শুরুতে বেশ জোরেই না করছিলেন, কিন্তু রায়হান সাহেবের বারংবার অনুরোধে শেষ পর্যন্ত রাজি হয়েই গেলেন।

রায়হান সাহেবদের অফিসের সামনের রাস্তাটা বেশ ব্যস্ত। কোন ওভারব্রীজ নেই, সিগন্যালও পড়ে অনেকক্ষণ পর পর। তাই সবাই গাড়ি চলার ফাঁকে ফাঁকেই রাস্তা পার হয়ে যায়। রায়হান সাহেব আর হায়দার সাহেব রাস্তায় নেমে দেখলেন, গাড়ির বেশ চাপ আজকে। সহজে পার হওয়া যাবে বলে মনে হচ্ছে না। গাড়ির চাপ একটু কমতেই দু জন পা বাড়ালেন, আর তক্ষুনি, “আরে গেলো গেলো, ধর ধর ... ... ” একটা রব উঠলো।


------------------------------------------------------
ট্রাকটা রায়হান সাহেবকে চাপা দিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে গেলো। মূহুর্তের মধ্যেই চারপাশে লোক জমে গেল, রাস্তাটা পুরো রায়হান সাহেবের রক্ত আর মগজে মাখামাখি।ট্রাকটা পুরো থেতলে দিয়ে গিয়েছে উনাকে। তাড়াতাড়ি করে উনাকে পাঁজকোলা করে, একটা হলুদ ক্যাবে উঠে বসলেন হায়দার সাহেব, ক্যাবওয়ালাকে বললেন, “জলদি মেডিক্যাল কলেজে যাও ।”

ক্যাবে বসেই সবার অলক্ষ্যে রায়হান সাহেবের বুক পকেট থেকে মন্ট ব্ল্যাঙ্ক কলমটা বের করে নিজের পকেটে ঢুকিয়ে ফেললেন হায়দার সাহেব, যেমন করে সবার অলক্ষ্যে রাস্তা পার হবার সময় তিনি পা বাঁধিয়ে ফেলে দিয়েছিলেন রায়হান সাহেবকে ।

[পূর্বে প্রকাশিত অন্যত্র]
Reply With Quote
  #2 (permalink)  
Old 05-04-2008, 12:57 PM
Tepantor's Avatar
Tepantor is ~Laughing~
rhymester
Gender: Female
 
Posts: 4,394
Threads: 50
Reputation: 0
Last Online: 10-06-2008 10:23 PM
Join Date: Jan 2007
Location: Nijhum Oronne
Tepantor
Default


Tutul bhoyaboho likhso.
Jossssssssss


Reply With Quote
  #3 (permalink)  
Old 05-04-2008, 10:24 PM
abinosshor's Avatar
abinosshor has no status.
G. Prodigy
Gender: Male
 
Posts: 740
Threads: 9
Reputation: 0
Last Online: 07-03-2008 03:16 AM
Join Date: Oct 2007
Location: Dhaka
abinosshor
Default


tukhor tukhor, darun lagse boss, . really coool. aro lekho.


From the ashes of dead, he will rise, he will command thy dark,he will be the undead. Ezekiel (dark god)-10:02
Reply With Quote
Sponsored Links
  #4 (permalink)  
Old 05-04-2008, 11:57 PM
}|Serial_Killer|{'s Avatar
}|Serial_Killer|{ is lost in Huffman Coding
Packet Monster
Gender: Male
My System
 
Posts: 4,247
Threads: 170
Reputation: 0
Last Online: 10-14-2008 08:20 AM
Join Date: Dec 2005
Location: 127.0.0.1
Blog Entries: 3
}|Serial_Killer|{
Send a message via MSN to }|Serial_Killer|{ Send a message via Yahoo to }|Serial_Killer|{
Default


Thank you Tepu and abinosshor bro !
Reply With Quote
  #5 (permalink)  
Old 05-05-2008, 12:16 AM
Pongta_LyricisT's Avatar
Pongta_LyricisT has no status.
G. Hobbit
Gender: Male
My System
 
Posts: 85
Threads: 8
Reputation: 0
Last Online: 05-22-2008 10:48 PM
Join Date: Apr 2008
Location: Pongta`z Kingdom
Pongta_LyricisT
Send a message via MSN to Pongta_LyricisT Send a message via Yahoo to Pongta_LyricisT
Default


একই থিমে যেহেতু আমরা আরো অনেক গল্প,নাটক,কবিতা পড়ছি এবং দেখছি তাই লেখার মধ্যে আরো একটু মৌলিকতা আনা দরকার ছিল..শেষটা অন্য দশটার মতো অতি সাধারণ ছিল,যদিও শুরু ভালভাবেই ছিলই কিন্তু শেষে আর মৌলিকতার কোন ছাপ লেখায় ছিল না যা আর দশ সাধারণ লেখার প্রবাহে মিশে যায়.........শুভ কামনা রইল.


amr bangla post delete kra deyar karna ami amr sb post withdraw kra nilam.GOOD BYE GOLPO...Miss U All..
Reply With Quote
  #6 (permalink)  
Old 05-05-2008, 09:37 AM
}|Serial_Killer|{'s Avatar
}|Serial_Killer|{ is lost in Huffman Coding
Packet Monster
Gender: Male
My System
 
Posts: 4,247
Threads: 170
Reputation: 0
Last Online: 10-14-2008 08:20 AM
Join Date: Dec 2005
Location: 127.0.0.1
Blog Entries: 3
}|Serial_Killer|{
Send a message via MSN to }|Serial_Killer|{ Send a message via Yahoo to }|Serial_Killer|{
Default


তাই নাকি ?
Reply With Quote
  #7 (permalink)  
Old 05-05-2008, 09:54 AM
delilah's Avatar
delilah has no status.
G. Immortal
Gender: Female
My System
 
Posts: 2,853
Threads: 52
Reputation: 0
Last Online: 08-18-2008 06:00 PM
Join Date: Oct 2007
Location: Silk City
Blog Entries: 6
delilah
Send a message via AIM to delilah
Default


joss


Reply With Quote
  #8 (permalink)  
Old 05-06-2008, 12:57 PM
khekshial's Avatar
khekshial has no status.
G. Immortal
Gender: Male
 
Posts: 3,625
Threads: 69
Reputation: 0
Last Online: 10-16-2008 12:50 AM
Join Date: Dec 2006
Location: Dhaka
Blog Entries: 3
khekshial
Default


Quote:
Originally Posted by Pongta_LyricisT View Post
একই থিমে যেহেতু আমরা আরো অনেক গল্প,নাটক,কবিতা পড়ছি এবং দেখছি তাই লেখার মধ্যে আরো একটু মৌলিকতা আনা দরকার ছিল..শেষটা অন্য দশটার মতো অতি সাধারণ ছিল,যদিও শুরু ভালভাবেই ছিলই কিন্তু শেষে আর মৌলিকতার কোন ছাপ লেখায় ছিল না যা আর দশ সাধারণ লেখার প্রবাহে মিশে যায়.........শুভ কামনা রইল.
ভাই এই থিমের অন্যান্য গল্প, নাটক কবিতা গুলো যদি একটু শেয়ার করেন ভাল হয়, যেহেতু অনেক, অল্প অল্প করে করেন । ধন্যবাদ ।


Reply With Quote
  #9 (permalink)  
Old 05-06-2008, 02:09 PM
Pongta_LyricisT's Avatar
Pongta_LyricisT has no status.
G. Hobbit
Gender: Male
My System
 
Posts: 85
Threads: 8
Reputation: 0
Last Online: 05-22-2008 10:48 PM
Join Date: Apr 2008
Location: Pongta`z Kingdom
Pongta_LyricisT
Send a message via MSN to Pongta_LyricisT Send a message via Yahoo to Pongta_LyricisT
Default


Quote:
Originally Posted by khekshial View Post
ভাই এই থিমের অন্যান্য গল্প, নাটক কবিতা গুলো যদি একটু শেয়ার করেন ভাল হয়, যেহেতু অনেক, অল্প অল্প করে করেন । ধন্যবাদ ।
সময় সুযোগ মতো শেয়ার করা হবে..ধন্যবাদ.


amr bangla post delete kra deyar karna ami amr sb post withdraw kra nilam.GOOD BYE GOLPO...Miss U All..
Reply With Quote
  #10 (permalink)  
Old 05-06-2008, 03:19 PM
}|Serial_Killer|{'s Avatar
}|Serial_Killer|{ is lost in Huffman Coding
Packet Monster
Gender: Male
My System
 
Posts: 4,247
Threads: 170
Reputation: 0
Last Online: 10-14-2008 08:20 AM
Join Date: Dec 2005
Location: 127.0.0.1
Blog Entries: 3
}|Serial_Killer|{
Send a message via MSN to }|Serial_Killer|{ Send a message via Yahoo to }|Serial_Killer|{
Default


আমিও পড়ার অপেক্ষায় রইলাম !
Reply With Quote
Reply

Sponsored Links

Thread Tools
Display Modes

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off
Trackbacks are On
Pingbacks are On
Refbacks are On

Forum Jump

Similar Threads
Thread Thread Starter Forum Replies Last Post
ঈশ্বর আমাকে নরকে দিবি,তাহলে এখন কোথায় আছি??? Pongta_LyricisT Stories & Poems 10 06-13-2008 01:42 PM
আমার নানা বাড়ির গল্প (tales of my nana's house) Ashfaq Stories & Poems 3 12-01-2007 10:23 AM
আমি এসে পড়লাম manchumahara Golpo Graveyard 12 07-09-2007 07:43 AM



All times are GMT +7. The time now is 09:35 AM.

Copyright ©2003 - 2008, Golpo Community. All Rights Reserved.
Powered by vBulletin® Version 3.8.0 Beta 1
Copyright ©2000 - 2008, Jelsoft Enterprises Ltd.
SEO by vBSEO 3.2.0
Islamicvdos.com | Your Ads Here
Wisconsin Flags | Electricity | Secured Loans | Debt Loans | Loan