আমার নানা বাড়ির গল্প (tales of my nana's house) - Golpo Community Forum
Golpo Community Forum   

Go Back   Golpo Community Forum > Smack Down > Users Showcase > Stories & Poems

Stories & Poems Your Own Stories & Poems Should Be Posted Here.

Reply
 
LinkBack Thread Tools Display Modes
  #1 (permalink)  
Old 11-30-2007, 07:02 PM
Ashfaq's Avatar
Ashfaq has no status.
kaaririlukake
Gender: Male
My System
 
Posts: 4,920
Threads: 160
Reputation: 1
Last Online: 05-29-2008 08:13 AM
Join Date: Dec 2006
Location: Mine Field
Ashfaq is an unknown quantity at this point
Send a message via MSN to Ashfaq Send a message via Yahoo to Ashfaq
Default আমার নানা বাড়ির গল্প (tales of my nana's house)



Quote:
আমার নানা আ.র.খান। উনি খুব শখ করে পাতলাখানে একটা বাড়ি করেছিলেন। কিন্তু আমার পোড়া কপাল। আমার জন্মের আগেই সেই বাড়ি বিক্রি করে নানা পুরো পরিবার নিয়ে গুলশানে চলে আসেন। সে সময় আমার নানা সমাজের একজন নামী ব্যাক্তি ছিলেন। পিজি হসপিটালের পুরানো বিল্ডিংটা নানারই তৈরী করে দেয়া। তো আমার শৈশবের অনেক সময় কেঁটেছে নানা বাড়িতে। বাড়িটা অনেক বড় ছিল। আমি, আমার ভাই আর আমার এক কাজিন মিলে সারাদিন খেলে বেড়াতাম বাড়িময়। আমাদের তখন ছিল যৌথ পরিবার। খাবার সময় সব কাজিনরা মিলে মজা করে খেতাম। আর বিকেল হলেই ছিল সামনের মাঠে ছুটোছুটি খেলা। বাড়িটা ছিলো ইংরেজী L আকারের। আর ড্রইং রুম ছিলো প্রায় ২০০০ বর্গফুট। এই বাড়ির ঠিক পেছনেই ছিলো ম্যালিটারী ক্যাম্প। তাই রাতের বেলা আমাদের কে ম্যালেটারীর ভয় দেখিয়ে ঘুম পাড়ানো হত। কিন্তু এই বাড়িই রাতের বেলা থমথমে হয়ে যেত। এর পেছনে যে কারণটা ছিলো তা সত্যিই অদ্ভুত।

রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ত তখন কে জানি প্রত্যেক ঘরের দরজায় ঠক ঠক করত। প্রত্যেক ঘরেই এ জন্য পরে আই হোল লাগানো হয়েছিলো। কিন্তু তাতেও কোনো কাজ দেয়নি। আমরা বাচ্চারা প্রায়ই রাত জেগে ঠক ঠক শুনে গুমাতে যেতাম। অনেক উপায় করে দেখা হয়েছে তাও কিছু হয় নি। আর ছিলো তারের ভয়। প্রতিদিন সকালে উঠে দেখা যেত পুরো জমির উপর দিয়ে একটা তার গাছ বেয়ে বেয়ে চলে গেছে।প্রতিদিনই তার কাঁটা হত। কিন্তু পরের দিনই আবার নতুন তার এসে পড়ত। এটা যে কোনো মানুষের কাজ নয় তা আমরা সবাই জানতাম। কারন নানার ছিলো হিংস্র কুকুর পোষার অভ্যাস। রাতে আমরাই ঘর থেকে বের হওয়ার সাহস পেতাম না।তো এই দুই ঘটনার রহস্য আমরা কখনই বের করতে পারি নি।

নানা বাড়ির আরেকটা আনন্দ অনুভূতি হল ঈদের চাঁদ দেখা। যখনই শুনতাম ঈদের চাঁদ উঠেছে তখনই আমরা সবাই মিলে দৌড়ে মাঠে চলে যেতাম। সংগে থাকত এক বিশালকায় বাইনোকুলার। ঐটা দিয়ে আমরা আকাশে চাঁদ খুঁজে বেড়াতাম।

আমি আর আমার জমজ ভাই ছিলাম নিতান্তই ফাজিল। একবার ইস্ত্রি নিয়ে হাতে বসিয়ে দিয়েছিলাম কি হয় দেখার জন্য। আরেকবার জানলা টপকে ভিতরে ঢুকতে গিয়ে কাঁচের টেবিলের উপর পড়ে গিয়ে মাথাইয় ৪টা সেলাই করতে হয়। আরেকবার আমার কাজিনকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে গুতো দেই ফলে তার পড়ে চশমা পড়তে হয়। এখনো সে চশমা পড়ে।

আমি তখন খুব ছোট থাকার কারনে ম্যাক গাইভার দেখতে পারি নি। আমাকে কেউ দেখতে দিত না।

আজকে লিখতে গিয়ে দেখলাম আমার ঈদের কোথা কোনো কিছু মনে নাই। আজব ব্যাপার।

আমার ছোট বেলার একটা হলুদের কথা মনে আছে। আমরা ছিলাম মেয়েপক্ষ। আমরা যখন বরের বাসায় যাই তখন তারা আমাদের উপর পটকা বাজির বর্ষণ করেন। কিন্তু মনে থাকার কারণ হল আমরা সবাই দেখতে পেয়েছিলাম যে বর নিজে আমাদের উপর পটকা বর্ষণ করেছিল।

আমার সবচেয়ে ছোট খালার বিয়ে হয়ে যাওয়ার পর সবচেয়ে আজব জিনিষ ঘটে। আমাদের সবাইকে তাজ্জব বানিয়ে দিয়ে দরজায় ঠক ঠক আর গাছে তার বেঁধে রাখা বন্ধ হয়ে যায়।

আমার নানা বাড়িতে ত্রাস ছিলো আমার ছোট মামা। তাকে আমরা সবাই ভয় পেতাম। তিনি ছিলেন অনেক রাগী। তার আগমনের কথা শোনা মাত্র আমারা সব আকাম কুকাম ছেড়ে হয় পড়তে যেতাম অথবা নিজের ঘরে চলে যেতাম।

এভাবেই আকামে কুকামে আর ভয়ে আমার শৈশব কাটে নানার বাড়িতে। নানার বাড়ি থেকে যাওয়ার পর আমার আকাম কুকাম এর পরিমান যেমন বেড়েছিল তেমনি পাল্লা দিয়ে পড়াশোনায় মেধাও বেড়েছিল। কিন্তু নানা বাড়িতে আর যাওয়া হয়নি। কারণ নানার মৃত্যুর পর আমার মামারা বাড়িটি বিক্রি করে দিয়ে ব্যবসা চালু করে। আজ সেই ব্যবসা বেশ নাম করেছে। আপনারা নিশ্চয় সাউথ ব্রিজের নাম শুনেছেন?


Will be irregular due to classes golpo.net/forum/f43/door-bad-boy-opens-9414



Reply With Quote
  #2 (permalink)  
Old 11-30-2007, 07:11 PM
}|Serial_Killer|{'s Avatar
}|Serial_Killer|{ is the eye in the sky
Packet Monster
Gender: Male
My System
 
Posts: 4,306
Threads: 171
Reputation: 4
Last Online: 12-02-2008 12:17 PM
Join Date: Dec 2005
Location: 127.0.0.1
Blog Entries: 3
}|Serial_Killer|{ is an unknown quantity at this point
Send a message via MSN to }|Serial_Killer|{ Send a message via Yahoo to }|Serial_Killer|{
Default


Ashfaq , vai tumi bangla font e likhso ken

Bangla thread e ekta notice disi dekho nai ? Shudhu matro Bangla thread r Personal blog chara kothao Bangla Font e likhte parba na.

tobe best solution holo , ami jeita kore thaki r ki , lekha tar screen shot niye , image baniye post koro.

shap o morbe , lathio thik thakbe.
Reply With Quote
  #3 (permalink)  
Old 11-30-2007, 07:44 PM
Ashfaq's Avatar
Ashfaq has no status.
kaaririlukake
Gender: Male
My System
 
Posts: 4,920
Threads: 160
Reputation: 1
Last Online: 05-29-2008 08:13 AM
Join Date: Dec 2006
Location: Mine Field
Ashfaq is an unknown quantity at this point
Send a message via MSN to Ashfaq Send a message via Yahoo to Ashfaq
Default


Quote:
Originally Posted by }|Serial_Killer|{ View Post
Ashfaq , vai tumi bangla font e likhso ken

Bangla thread e ekta notice disi dekho nai ? Shudhu matro Bangla thread r Personal blog chara kothao Bangla Font e likhte parba na.

tobe best solution holo , ami jeita kore thaki r ki , lekha tar screen shot niye , image baniye post koro.

shap o morbe , lathio thik thakbe.
sorry bhaia ekhoni change kortasi


Will be irregular due to classes golpo.net/forum/f43/door-bad-boy-opens-9414



Reply With Quote
Sponsored Links
  #4 (permalink)  
Old 12-01-2007, 10:23 AM
khekshial's Avatar
khekshial has no status.
G. Immortal
Gender: Male
 
Posts: 3,669
Threads: 70
Reputation: 4
Last Online: 11-30-2008 11:32 PM
Join Date: Dec 2006
Location: Dhaka
Blog Entries: 3
khekshial is an unknown quantity at this point
Default


porlam, mojai laglo


Reply With Quote
Reply

Sponsored Links

Thread Tools
Display Modes

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off
Trackbacks are On
Pingbacks are On
Refbacks are On

Forum Jump

Similar Threads
Thread Thread Starter Forum Replies Last Post
আমরা বাংলায় কথা বলি }|Serial_Killer|{ Gossip 571 11-05-2008 12:36 AM
নামের খেলা(the bangla name game] self_shattered Golpo Graveyard 1 12-07-2007 06:39 AM
khuner kobita (খুনের কবিতা) }|Serial_Killer|{ Stories & Poems 13 11-26-2007 11:10 PM
আমি এসে পড়লাম manchumahara Golpo Graveyard 12 07-09-2007 07:43 AM



All times are GMT +7. The time now is 01:49 PM.

Copyright ©2003 - 2008, Golpo Community. All Rights Reserved.
Powered by vBulletin® Version 3.8.0 Beta 4
Copyright ©2000 - 2008, Jelsoft Enterprises Ltd.
SEO by vBSEO 3.2.0
Islamicvdos.com | Your Ads Here
Currency Converter | Payday Loan | Car Tuning | Car Loan | Electricity Suppliers