| Golpo Blog Member's Blog Section. | 
01-18-2008, 02:22 AM
|  |
}|Serial_Killer|{
is the eye in the sky
Packet Monster
Gender: | | |
Reputation: 4
Last Online: 12-02-2008 04:31 PM Join Date: Dec 2005 Location: 127.0.0.1 | | ei shorbonash !
gorib er ghore hatir para ( bagdhara kintu, kauke hati boli nai ar amio gorib na  ) ...
Brishtir chhonde apnar valo legechhe jene khushi holam. ami lekha lekhi kori ar ki tuki taki... jodio amar nijer kase amar nijer lekha khub valo lage na
tobe apnar valo legechhe jene khubi khushi holam
abar ashben  | 
01-18-2008, 03:45 PM
|  |
}|Serial_Killer|{
is the eye in the sky
Packet Monster
Gender: | | |
Reputation: 4
Last Online: 12-02-2008 04:31 PM Join Date: Dec 2005 Location: 127.0.0.1 | | চলছে.................................চলুক ১
-------------------------------------------------------------------------
কাল থেকে ক্লাস শুরু হচ্ছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সম্মান শ্রেণীতে এটাই আমার শেষ বছর। যদিও আর মাত্র ২-৩ মাসের মধ্যেই শেষ হওয়া উচিত ছিলো, তবু দেরি হচ্ছে ৭-৮ মাসের মত। হবে নাই বা কেন ? সারা দেশের রাজনৈতিক গন্ডগোলতো ছিলোই তার সাথে যোগ হয়েছিল আমাদের কিছু আলাদা শখ আহ্লাদ ! তার মাসুলতো একটু গুনতে হবেই। অবশ্য বিশ্ববিদ্যালয় জীবনে যদি একটা বড় গন্ডগোলই না দেখলাম, রাজনীতির প্যাঁচই না দেখলাম, পুলিশের সাথে ধাওয়া পালটা ধাওয়ার খেলাই না খেললাম, কিসের তবে এই ছাত্র জীবন। ধিক সেই জীবনকে।
আমার অবশ্য ছাত্র রাজনীতি করার শখ পুরোপুরি মিটে গিয়েছে। এখন আমি নির্বিঘ্নে পাস করে বের হয়ে যেতে চাই। অনেক তো হল, আর কত ?
২
------------------------------------------------------------------------
মাঝে মধ্যেই আমাকে একটা চিরস্থায়ী বিষন্নতা ধরে বসে। এমনিতেই আমি নৈরাশ্যবাদী। নিজের বুদ্ধিতে যা বুঝি, এই পৃথিবী ধীরে ধীরে ধ্বংসের দিকেই এগিয়ে যাচ্ছে।
এনট্রপির নাম শুনেছেন ? আমরা নিবিষ্ট মনে পৃথিবীর এনট্রপি বাড়িয়ে যাচ্ছি। মুখে আমরা যত ফেনাই তুলি আর চোখে যত স্বপ্নই দেখি, এই পৃথিবীর কিছুই পরিবর্তন হবে না। আমরা ধীরে ধীরে হারিয়ে যাবো। বিবর্তন ব্যাপারটাই নিষ্ঠুর কিন্তু চিরন্তন।
ছোট্ট একটা উদাহরন দেই। বাংলাদেশ যে একটা বেশ বড় রকমের ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছে আমরা সবাই জানি। এই ঢাকা শহর, যেখানে এত ঘিঞ্জিভাবে বাড়িঘর তোলা হয়েছে যার অধিকাংশই বিল্ডিং কোড না মেনে, একটা ৬-৭ রিখটার মাত্রার ভূমিকম্পে তাদের কি হবে ভেবেছেন ? কি হবে আমার, আপনার কিংবা তার ?
টিভি কিংবা পত্রিকাতে কথা বলে মুখে ফেনা তুলে ফেলছেন সমাজের মাথা, কতিপয় পরিবেশবাদী এবং সিভিল ইঞ্জিনিয়ার। কিন্তু কিছু কি পরিবর্তন হচ্ছে ? কিছুই হবে না । এভাবেই হয়ত বাংলাদেশ থেকে প্রথম ফেইজে সম্বলহীন অসহায় মানুষেরা অনেকেই হারিয়ে যাবে। টিকে থাকবে অপেক্ষাকৃত ধণীরা।
এর পর ?
গ্লোবাল ওয়ার্মিং তো মুখ হা করেই আছে। ধীরে ধীরে আমরা চলে যাবো সাগরতলে। আমাদের গ্যাস শেষ হয়ে আসছে। কয়লাও হয়ে যাবে। তারপর কি হবে ? পারমানবিক প্রযুক্তিতো আমাদের দেশে ঐ মাত্রায় আসা অসম্ভব। ধুকে ধুকে আমরা শেষ হয়ে যাবো।
কিংবা আরো একটা সম্ভাবনার কথা মনে পড়ে। মিউটেশন। এমনিতেই অত্যাধিক দূষণের ফলে অনেক নবজাতকই জন্ম থেকেই অনেক রোগ নিয়ে জন্মাচ্ছে। এর পর ধীরে ধীরে যখন আমাদের খাদ্য ফুরিয়ে যাবে, পানি ফুরিয়ে যাবে , আমরাও ধুকতে ধুকতে বাঁচবো। আমাদের মিউটেশন হবে। পাকস্থলীর আকার বদলে যাবে। বদলে যাবে গায়ের রঙ। হয়ত আমরা যে মানুষ ছিলাম তাও একদিন অনেকে ভুলে যাবে। বাচ্চাদের স্কুলে শেখানো হবে, বাঙ্গালি এক ধরণের প্রানী। ধারণা করা হয় অনেক যুগ পূর্বে এরা মানুষ ছিলো। হয়ত অনেক বছর পর কোন প্রত্নতাত্ত্বিক আমাদের ঢাকার ধ্বংসাবশেষ আবিষ্কার করে অবাক হবে , " এরা তো অনেক উন্নত ছিলো !! " । কে জানে হয়ত, চিড়িয়াখানাতে একটা আলাদা বাঙ্গালী খাচাও থাকবে।
৩
-----------------------------------------------------------------------
আমি জানি, কিছুই করার নেই আমার। আমি শুধু দেখবো, ভাববো আর মন খারাপ করবো। এর চেয়ে কি দরকার ভাবার ?
চলছে............... চলুক না !
-১৮ই জানুয়ারি, ২০০৮ খ্রীষ্টাব্দ ( দুপুর ২টা বেজে ৪৬ মিনিট )
-ঢাকা, বাংলাদেশ | 
01-18-2008, 11:49 PM
|  |
Tepantor
is ~Ghumai~
rhymester
Gender: | | |
Reputation: 3
Last Online: 11-26-2008 02:11 PM Join Date: Jan 2007 Location: Nijhum Oronne | | টুটুল আমারো আর একটা বছর বাকি সম্মান শ্রেণী শেষ হবার 
তোমার ২ এন্ট্রিটা পড়ে মজা পাইলাম।
সত্যি হয়তো একটা খাঁচা রাখা হবে | 
01-19-2008, 02:58 AM
|  |
}|Serial_Killer|{
is the eye in the sky
Packet Monster
Gender: | | |
Reputation: 4
Last Online: 12-02-2008 04:31 PM Join Date: Dec 2005 Location: 127.0.0.1 | | কেন লেখি ? ব্যাপারটা হাস্যকর। এ ধরণের কৈফিয়তমূলক লেখা সাধারনত বড় মাপের লেখক বা কবিরা লেখে থাকেন। আমার মত অলেখক চ্যাংড়া ছোড়ার আদৌ এই ধরনের লেখা, লেখবার অধিকার আছে কিনা, তা নিয়েই আমি দৃঢ়ভাবে সন্দিহান। তবুও লেখতে মন চাইলো তাই লেখলাম। আমার লেখার হাত ভালো না। আমি জানি সেটা। আমার থেকে অনেক ভালোই অনেক লোকে লেখে। তবু আমি লেখি। কেন লেখি ? না লেখলে কি হয় না ? এর উত্তর আমি জানি না।
আমি আসলে অন্যকারো জন্য লেখি না। লেখি নিজের জন্য। আমার লেখা কেউ পড়লে খুশি হই। কেউ ভালো মন্তব্য করলে আনন্দিত হই, কেউ সমালোচনা করলে বিচলিত হই। হ্যা, তারপরও আমি বলবো, আমি লেখি নিজের জন্যই।
আমার ব্লগে যারা এসে রোজ আমার লেখা পড়ছেন, আমার সব সুহৃদ বন্ধু কিংবা বড়ভাইরা, যারা মন্তব্য করছেন আমি তাদের সবার কাছেই ঋণী। তারপরও সবিনয়ে বলতে চাই, কেউ না আসলেও আমি লেখবো।
ইন্টারনেট এসে প্রকাশনা আজ এক অর্থে অনেক সহজ হয়ে গিয়েছে। আজ থেকে ১০-১৫ বছর আগেও হয়ত আমার বয়েসী কোন তরুন কিংবা কোন কিশোর লিখেছে। হয়ত আমার চেয়ে ভালোই অনেকে লিখেছে। কিন্তু তা পড়তে পারেনি কেউ। আর এখন আমি ছাইপাশ যাই লেখি, তাই প্রকাশ হয়ে যায়। এই ট্রেন্ড ভালো না মন্দ সে নিয়ে তর্কে আমি যেতে চাই না, শুধু এটাই বলতে চাই, প্রযুক্তির জন্যই আজ লোকে আমার লেখা পড়ে।
লেখালেখির ক্ষেত্রে আমার কিছু বদ্যাভাস আছে। পরিচিত/পরিচিতা অনেকেই আমাকে এর জন্য মৃদু অনুযোগ করেছেন, আমি যথেষ্ট মনোযোগী না। কথাটা সর্বাংশে সত্যি। আমি লেখি চরম অবহেলার মধ্যে। আমার লেখার মধ্যে অযত্নের ছাপ স্পষ্ট তাও আমি স্বীকার করি। খাতা কলমে আমার কিছু লেখা হয় না। আমি লেখতে বসি কী বোর্ডে। হয়ত তখনো ৪-৫ টা মেসেঞ্জার উইন্ডো ব্যস্ত থাকে। গান বাজতে থাকে উচ্চ স্বরে। আমি যা মাথায় আসে তাই লেখি। কোন দ্বিতীয় চিন্তা করি না। কখনোই দ্বিতীয়বার পড়ে দেখি না কি লেখলাম, এমন কি বানান পর্যন্ত না। তাই ফলাফল যেমন হওয়ার তেমনি হয়। এখন হয়ত আপনি ভাবছেন,"তো বাপু, কি দরকার এত ঢং করে, নখরামি করে লেখবার ? কেউ কি মাথার দিব্যি দিয়েছে যে লেখতেই হবে ? " কিন্তু ব্যপারটা আসলে তাই হয়ে গিয়েছে। আমাকে লেখতেই হবে। আমার নিজের জন্য।
মাঝে মধ্যে আমি কবিতা নামক কিছু উদ্ভট বস্তু লেখার চেষ্টা করি। সেগুলো নিয়ে এ যাবৎকালে সর্বাধিকবার সমালোচনার শিকার হয়েছি। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের তীর এদিকেই যে, আমার লেখা কবিতাগুলি বহুলাংশে আধুনিক কবিতা দ্বারা অণুপ্রানিত এবং অনেক সময়ই তা একদম প্রথাগত আধুনিক কবিতার রূপ ধারণ করে। এমন অভিযোগও পেয়েছি যে এমন কবিতা শুক্রবারের সাময়ীকিতেই প্রচুর পাওয়া যায়। এর কোন অভিযোগ খন্ডানোর ক্ষমতা আমার নেই, আমি তা চাইও না। সব অভিযোগই আমি মাথা পেতে নিয়েছি। বিনীতভাবে বলতে চাই যে, তবু আমি লেখবো।
আমার এই ক্ষুদ্র জীবনের পরিসরে আমি বেশ বড়মাপের ব্যর্থ একজন মানুষ। কোন ধরনের কাজেই আমার বলার মত দক্ষতা নেই। সে নিয়ে অবশ্য আমার তেমন মাথা ব্যাথাও নেই। আর বাকি ১০টা ব্যর্থ কাজের মতই আমি লেখে যাবো। হয়ত কেউ পড়বে না, হয়ত কেউ পড়বে।
ব্যর্থতার অভিযোগে আর সব কাজ ছাড়লেও হয়ত লেখা আমি ছাড়বো না।
কারন, আমি লেখতে ভালোবাসি। পুনশ্চঃ আমার লেখার অনেক সমালোচকই হয়ত এ লেখাটি পড়বেন। তাদের উদ্দেশ্যে আমি সবিনয়ে বলতে চাই, এই লেখার উদ্দেশ্য কোন ক্রমেই কাউকে আঘাত করা নয়। এমনও নয় যে, আমি সমালোচনা সহ্য করতে পারি না। আমি আপনাদের যেকোন পরামর্শ সাদরে গ্রহন আগেও করেছি, ভবিষ্যতেও করব। তাই আমার লেখার সম্পর্কে যে কোন ধরনের পরামর্শ নিসংকোচে জানান। আশা করি, এ নিয়ে কোন ভুল বোঝাবুঝির অবকাশ নেই ! | 
01-19-2008, 03:22 AM
|  |
khekshial
has no status.
G. Immortal
Gender: | | |
Reputation: 4
Last Online: 12-03-2008 02:38 PM Join Date: Dec 2006 Location: Dhaka | | হিহিহি টুটুল, বাঙ্গালীর খাচায় তোরেই আগে ভরুম আমরা :d. Quote: |
কারন, আমি লেখতে ভালোবাসি।
| এইটাই আসল :d. | 
01-20-2008, 03:49 AM
|  |
}|Serial_Killer|{
is the eye in the sky
Packet Monster
Gender: | | |
Reputation: 4
Last Online: 12-02-2008 04:31 PM Join Date: Dec 2005 Location: 127.0.0.1 | | নিশিকাব্যঃ শেষ পর্ব তারপর কেটে গেল কতগুলো বছর
রাত আর আমাদের জীবনে আসে না
আমরা বাঁচিনা সেই তারার আলোতে, সেই নক্ষত্রের রাতে
খোলা আকাশের নিচে বসে শুনিনা সেই বাঁশির শব্দ
তুমি আর জিজ্ঞেস করো না ,"রাত মানে কি ?"
হয়ত আমি বলতে চেয়েছিলাম
রাত মানে হেরে যাওয়া,
রাত মানে অব্যক্ত ব্যথা
রাত মানে অনেক বলেও রয়ে যাওয়া
না বলা কথা।
ভালোবাসার সমাধি এই পৃথিবীতে
রাত আর তাই কোনদিনই ফিরে না। নিশিকাব্য এখানেই শেষ করতে হচ্ছে। রাত্রি অনেক বড় ব্যপার। প্রত্যেকটা রাত আসে একটা নতুন রঙ নিয়ে।প্রতিটা রাতের থাকে আশ্চর্য সব কাহিনী।সে কাহিনী আমরা কেউ কাউকে বলতে পারি না। শুধু নিজেদের রাতে আমরা মিলে মিশে একাকার হয়ে যাই অন্ধকারের সাথে। প্রতিরাতেই তাই লেখা হয় নতুন নিশি কাব্য। | 
01-20-2008, 01:12 PM
|  |
bhagshesh
has no status.
G. Hobbit
Gender: | | |
Reputation: 1
Last Online: 09-21-2008 12:00 PM Join Date: Dec 2007 Location: Dhaka | | Quote:
Originally Posted by }|Serial_Killer|{ প্রতিরাতেই তাই লেখা হয় নতুন নিশি কাব্য। | তাই যদি হয় তাইলে আপনার নিশিকাব্য শেষ কেন হবে? আমাদের কতোই বা বয়স, আর জীবন কতোটুকুই বা দেখেছি? জীবনের তো এখনও অনেকটাই বাকি। আর জীবনের কোন মোড়ে কোথায় কতো অপ্রত্যাশিত আনন্দ আমাদের আশ্চর্য করে দেবার জন্য অপেক্ষা করে আছে, তা কী আমরা আগে থেকে জানতে পারি? অপ্রত্যাশিত প্রাপ্তির সেই তুমুল আনন্দ অতীতের সব অপ্রাপ্তির বেদনা মুহূর্তেই ভুলিয়ে দেবে। সেইদিন মনে হবে, ভাগ্যিস, তখন যা চেয়েছি তা পাইনি, নাহলে এখনকার এই আনন্দ কী করে পেতাম! নতুন রাতে অনেক আনন্দময় নতুন নিশিকাব্য নিশ্চয়ই লেখা হবে।
আপনার লেখা পড়ে বেশ মন খারাপ লাগলো তাই অযাচিতভাবে অনেক উপদেশ দিয়ে ফেললাম। শুভেচ্ছা রইলো। | 
01-20-2008, 02:59 PM
|  |
}|Serial_Killer|{
is the eye in the sky
Packet Monster
Gender: | | |
Reputation: 4
Last Online: 12-02-2008 04:31 PM Join Date: Dec 2005 Location: 127.0.0.1 | | Quote:
Originally Posted by bhagshesh তাই যদি হয় তাইলে আপনার নিশিকাব্য শেষ কেন হবে? আমাদের কতোই বা বয়স, আর জীবন কতোটুকুই বা দেখেছি? জীবনের তো এখনও অনেকটাই বাকি। আর জীবনের কোন মোড়ে কোথায় কতো অপ্রত্যাশিত আনন্দ আমাদের আশ্চর্য করে দেবার জন্য অপেক্ষা করে আছে, তা কী আমরা আগে থেকে জানতে পারি? অপ্রত্যাশিত প্রাপ্তির সেই তুমুল আনন্দ অতীতের সব অপ্রাপ্তির বেদনা মুহূর্তেই ভুলিয়ে দেবে। সেইদিন মনে হবে, ভাগ্যিস, তখন যা চেয়েছি তা পাইনি, নাহলে এখনকার এই আনন্দ কী করে পেতাম! নতুন রাতে অনেক আনন্দময় নতুন নিশিকাব্য নিশ্চয়ই লেখা হবে।
আপনার লেখা পড়ে বেশ মন খারাপ লাগলো তাই অযাচিতভাবে অনেক উপদেশ দিয়ে ফেললাম। শুভেচ্ছা রইলো। | নিশিকাব্য শেষ হবে, কারন আমি বলেই দিয়েছি। এই কথা সম্পূর্ন নিজের। প্রতিটা মানুষের নিজের নিশিকাব্য আছে। মানুষ আর রাত যেখানে মিলে মিশে একাকার সেখানেই নিশিকাব্যের সৃষ্টি। কেউ, কারো নিশিকাব্যকে অনুভব করতে পারে না। তাই নিজের নিশিকাব্যের কথা লেখা অর্থহীন।
জীবন নিয়ে আপনার দর্শন আশাবাদী। কিন্তু বাকি অনেক আশার সাথে মিল এখানেই যে,তাতে প্রচুর 'যদি 'র সমাবেশ রয়েছে। সব 'যদিরা' যদি পজিটিভ রেজাল্ট আনতো, জীবন নিশ্চয়ই অনেক সুন্দর হত। কিন্তু দুঃখের কথা, জীবন এমন কোন নির্দিষ্ট আলগরিদম মেনে চলে না।
উপদেশ কি কখনো অযাচিত হয় ? আমার লেখাই আপনাকে বাধ্য করেছে কথাগুলি বলতে। তাই একে কোন অর্থেই অযাচিত বলা যাচ্ছে না।
শুভেচ্ছা ?? হুমম......... বেশ ! | 
01-20-2008, 10:02 PM
|  |
Tepantor
is ~Ghumai~
rhymester
Gender: | | |
Reputation: 3
Last Online: 11-26-2008 02:11 PM Join Date: Jan 2007 Location: Nijhum Oronne | | টুটুল এত ভনিতা করলা দরকার ছিলনা।
নিজের মনের আনন্দে লিখ সেটাই বড় বুঝলা? | 
01-21-2008, 01:27 AM
|  |
}|Serial_Killer|{
is the eye in the sky
Packet Monster
Gender: | | |
Reputation: 4
Last Online: 12-02-2008 04:31 PM Join Date: Dec 2005 Location: 127.0.0.1 | | কি এক আশ্চর্য ভ্রমনের সন্ধান পেলাম আমি ! পলাশী থেকে দৈনিক বাংলা পর্যন্ত দূরত্ব পৌছে গেলাম চোখের নিমিষেই !!
কি আশ্চর্য ! | | Thread Tools | | | | Display Modes | Linear Mode |
Posting Rules
| You may not post new threads You may not post replies You may not post attachments You may not edit your posts HTML code is Off | | |
Similar Threads | | Thread | Thread Starter | Forum | Replies | Last Post | | Face The Truth | | |