| Golpo Blog Member's Blog Section. | 
01-21-2008, 03:37 AM
|  |
khekshial
has no status.
G. Immortal
Gender: | | Last Online: 09-22-2008 01:35 PM Join Date: Dec 2006 Location: Dhaka | | Quote:
Originally Posted by }|Serial_Killer|{ কি এক আশ্চর্য ভ্রমনের সন্ধান পেলাম আমি ! পলাশী থেকে দৈনিক বাংলা পর্যন্ত দূরত্ব পৌছে গেলাম চোখের নিমিষেই !!
কি আশ্চর্য ! | কেমনে কি ? | 
01-21-2008, 08:22 AM
|  |
}|Serial_Killer|{
is lost in Huffman
Coding
Packet Monster
Gender: | | Last Online: 10-11-2008 11:26 AM Join Date: Dec 2005 Location: 127.0.0.1 | | Quote:
Originally Posted by khekshial কেমনে কি ? | সেইডাই আমিও ভাবতাসি ! | 
01-21-2008, 08:30 AM
|  |
}|Serial_Killer|{
is lost in Huffman
Coding
Packet Monster
Gender: | | Last Online: 10-11-2008 11:26 AM Join Date: Dec 2005 Location: 127.0.0.1 | | কেন যেনো আজকাল লেখার কিছু খুঁজে পাই না। আমার পৃথিবী আশ্চর্যজনকভাবে ছোট হয়ে আসছে। কিছু অনুভূতির কাছে দায়বদ্ধ থাকছি আমি। এবং ফলাফল হিসেবে সামগ্রিকভাবে সব ধরনের কাজের থেকেই আমি আগ্রহ হারিয়ে ফেলেছি।
আজ একটা চমৎকার গানের কথা শেয়ার করবো ব্লগে। জিম ক্রোশের , Time in a Bottle. যদি না শুনে থাকেন, অবশ্যই শুনবেন। এত চমৎকার গান জীবনে ২ বার শোনা হয় কিনা জানি না !
কথা না বলে , লিরিকসটা দেই। If I could save time in a bottle
The first thing that Id like to do
Is to save every day
Till eternity passes away
Just to spend them with you
If I could make days last forever
If words could make wishes come true
Id save every day like a treasure and then,
Again, I would spend them with you
But there never seems to be enough time
To do the things you want to do
Once you find them
Ive looked around enough to know
That youre the one I want to go
Through time with
If I had a box just for wishes
And dreams that had never come true
The box would be empty
Except for the memory
Of how they were answered by you
But there never seems to be enough time
To do the things you want to do
Once you find them
Ive looked around enough to know
That youre the one I want to go
Through time with | 
01-22-2008, 07:28 PM
|  |
}|Serial_Killer|{
is lost in Huffman
Coding
Packet Monster
Gender: | | Last Online: 10-11-2008 11:26 AM Join Date: Dec 2005 Location: 127.0.0.1 | | শুনলাম পৃথিবীটা নাকি একদিন ধ্বংস হয়ে যাবে ?
বেশ ! বেশ !! | 
01-22-2008, 09:54 PM
|  |
Tepantor
is ~Laughing~
rhymester
Gender: | | Last Online: 10-06-2008 10:23 PM Join Date: Jan 2007 Location: Nijhum Oronne | | Lyrics ta to joss | 
01-23-2008, 02:42 AM
|  |
}|Serial_Killer|{
is lost in Huffman
Coding
Packet Monster
Gender: | | Last Online: 10-11-2008 11:26 AM Join Date: Dec 2005 Location: 127.0.0.1 | | মদন ভস্মের বহু যুগ পরে ..................তারপর দেবী কুপিত হলেন। তার ভ্রুকুটি থেকে সহস্র শিখা এসে সহসাই আমার শরীরে প্রবেশ করলো। যেন একরাশ চন্দ্রালোকে ঝলসে গেলাম আমি।
কত সহস্র রাত কেটে গেল। নগরবাসী তার ক্লান্ত, পরিশ্রান্ত শরীর এলিয়ে দিলো নরম শয্যায় আরেকটা সুন্দর দিনের কামনায়।
কিন্তু জেগে রইলাম আমি। অভিশপ্ত। তেত্রিশকোটির ও ঊর্ধ্বে যেই দেবী আছেন, তারই অভিশাপের চিহ্ন বয়ে চলা আমি।পূর্নিমার পূর্ণ চাঁদ অস্ত যায়, আমি নিশ্চল জেগে বসে থাকি।
প্রায়শ্চিত্ত, রাতগত পাপক্ষয়।
আর কত কাল এই অভিশপ্ত জীবন, কে বলতে পারে ?
-২৩শে জানুয়ারী,২০০৮ ( রাত ১টা বেজে ৪২ মিনিট )
-ঢাকা,বাংলাদেশ | 
01-23-2008, 04:17 AM
|  |
Bristir Chhonde
is ghumote chai oneek
G. Immortal
Gender: | | Last Online: 10-07-2008 07:49 PM Join Date: Apr 2007 Location: Meghla Megher Deshe, Bristi Hoye Pori Seshe :) | | prithibi goreche dhonsho houar jonno. r shei dhonsher mul holo to manush...
manush ekhon ki kachar bondi prani noi? | 
01-24-2008, 06:49 PM
|  |
}|Serial_Killer|{
is lost in Huffman
Coding
Packet Monster
Gender: | | Last Online: 10-11-2008 11:26 AM Join Date: Dec 2005 Location: 127.0.0.1 | | তুমি যে পথ দিয়ে গেছো চলে, তারই ধুলা মাখি
আকাশটা তখন অদ্ভুত ছাই রঙের।শীতকালের এমন মেঘলা আকাশ সচরাচর দেখা যায় না। প্রচন্ড ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে মাঝে মধ্যেই।ইচ্ছে করল না রিকশা ঠিক করি। যে পথে এসেছিলাম সে পথেই আবার হাটতে শুরু করলাম।
এই গাছগুলি সবাই আমার পরিচিত, এই রাস্তার পিচটাও কত পরিচিত। তবু আজ যেন কত অচেনা লাগলো। আস্তে আস্তে ইলশেগুড়ি বৃষ্টি শুরু হল, চারপাশে সবাই দৌড়ে ছায়াতে চলে গেল, কেউবা ছাতা বের করলো। চারপাশটা কি নিশ্চুপ আর বিষন্ন। আমি ধীরে ধীরে হাটতে থাকলাম। ক্যাম্পাসের পেছনের গেট দিয়ে বের হয়ে হাটতে হাটতে কখন যে শহীদ মিনারের মোড়টাতে এসে দাঁড়িয়েছি, নিজেও খেয়াল করিনি। আমার সামনে টি এস সির দিকে চলে যাওয়া রাস্তাটা। বৃষ্টি তখন বেশ জোরেই পড়ছে।
পথ। শুধুই কি পথ ? পথের সাথেই জড়িয়ে থাকে পথিকের স্মৃতি। পথ কি খেয়াল রাখে, তার বুকে হেটে যাওয়া পথিকের কথা ? তাদের অভিমান অনুভূতির কথা ? টি এস সির এই রাস্তায় কত মানুষ হেটে গিয়েছে, তাদের আনন্দ অভিমান কষ্টগুলিকে সাথে নিয়ে, এই রাস্তা কি তা মনে রেখেছে ? অনেক কিছু ভাবতে ভাবতে আমি হাটতে থাকলাম প্রিয়তম এই পথে। চারপাশটা এত নির্জন। বিচ্ছিন্নভাবে এক দুটো রিকশা ছাড়া কিছুই চলছে না। বৃষ্টি পড়ছে অঝোর ধারায়, ভিজে যাচ্ছি আমি, ধুয়ে যাচ্ছে আমার ভেতরটা। থেকে থেকেই দমকা হাড় কাপানো হাওয়া বয়ে যাচ্ছে। এমনিতে আমি ভয়াবহ শীতকাতুরে, কিন্তু কি আশ্চর্য ব্যাপার আমার একটুও কষ্ট হচ্ছে না। আমি খুঁজতে থাকলাম সেই শঙ্খচিলগুলিকে যাদেরকে আমি চিনেছিলাম কোন এক ঘোর লাগা সন্ধ্যায়। কি আশ্চর্য ! আজ তারা কোথাও নেই। একই পথে আমি হেটে যাচ্ছি একা, সঙ্গে বিষন্ন মেঘগুলি আর ঝরে পড়া জলের বিন্দুগুলি।
রেমিনিসেন্ট। হ্যা, ধার করা শব্দ, ধার করা অনুভূতি।পৃথিবীতে আরো অনেক ঋণের মত হয়ত এই ঋণটাও আমি শোধ করতে পারবো না কোনদিন, হয়ত যিনি ধার দিয়েছেন তিনি জানবেনও না, তারই অগোচরে তার অনুভূতিকে ব্যাবহার করেছি আমি। তবে নিঃস্ব সর্বহারাদের এইটুকু ঋণশোধ না করলে হয়ত পৃথিবী কিছুই মনে করেনা।যাই হোক, বলছিলাম রেমিনিসেন্ট। একই দিনে শব্দটা ২ বার ব্যাবহার করলাম আমি। কোন এক আশ্চর্য কারনে বৃষ্টি স্পর্শেও রেমিনিসেন্ট শব্দটাই আমাকে আবার আঘাত করলো। কতদিন এই বৃষ্টির স্পর্শ পাইনি আমি। এই স্পর্শ যেন আমাকে মনে করিয়ে দিচ্ছে কত একাকীত্বের কথা। মাঝে মাঝে খুব অসহায় লাগে, যখন বুঝি এই স্পর্শের অনুভূতিগুলি হয়ত চিরকাল আমার সাথে থাকবে না।তাই যতটুকু সময় পারি, আপ্রাণ চেষ্টা করি অনুভূতিগুলিকে নিজের মত করে বাঁচিয়ে রাখতে। হয়ত সাঁঝের বেলায়, এরাই আমার শেষ সম্বল হবে।
হাটতে হাটতে কখন যে শাহবাগে চলে এসেছি নিজেও খেয়াল করিনি। তখনও অঝোরে বৃষ্টি পড়ছে, আর আমার মাথার মধ্যে বেজে অঞ্জন দত্তের গানের কিছু লাইনঃ থাকবে না রাস্তায় গাড়ি ঘোড়া, দোকান পাট সব বন্ধ
শুধু তোমার আমার হৃদয়ে
ভিজে মাটির সোঁদা গন্ধ
রিকশায় উঠতে উঠতে খেয়াল করলাম বহুদিন পর আমার চোখ আবার ঝাপসা হয়ে গিয়েছে, বৃষ্টির জলেই সম্ভবত। | 
01-25-2008, 07:31 PM
|  |
Tepantor
is ~Laughing~
rhymester
Gender: | | Last Online: 10-06-2008 10:23 PM Join Date: Jan 2007 Location: Nijhum Oronne | | কালকে পড়ছিলাম যখন তোমার লেখাটা,তখন এক রকম অনুভূতি হয়েছিল
এখন খুব মন খারাপ লাগছে।মন খারাপ টা মনে হয় বেড়েই যাচ্ছে লেখাটা পড়ে | 
01-28-2008, 10:49 AM
|  |
khekshial
has no status.
G. Immortal
Gender: | | Last Online: 09-22-2008 01:35 PM Join Date: Dec 2006 Location: Dhaka | | ah! amar priyo ekta rasta ! | | Thread Tools | | | | Display Modes | Linear Mode |
Posting Rules
| You may not post new threads You may not post replies You may not post attachments You may not edit your posts HTML code is Off | | | All times are GMT +7. The time now is 03:17 PM.
Copyright ©2003 - 2008, Golpo Community. All Rights Reserved.
|