Golpo Community Forum
Golpo Podcast

Go Back   Golpo Community Forum > Face Off > Confession > Golpo Blog

Golpo Blog Member's Blog Section.

Reply
 
LinkBack (2) Thread Tools Display Modes
  #181 (permalink)  
Old 01-28-2008, 07:44 PM
}|Serial_Killer|{'s Avatar
Packet Monster
Gender: Male
My System
 
Posts: 4,179
Threads: 167
Last Online: 07-07-2008 03:24 AM
Join Date: Dec 2005
Location: 127.0.0.1
Blog Entries: 3
Send a message via MSN to }|Serial_Killer|{ Send a message via Yahoo to }|Serial_Killer|{
Default


ইনসমনিয়া, মাদকাসক্তি আর ছোট একটি ঘটনা


-------------------------------------------------------------------
আশংকাজনকভাবে আমার ঘুম আজকাল কমে যাচ্ছে। সারাদিন ক্লাস,দৌড়াদৌড়ি এর পর এমনিতেই শরীর ভেঙ্গে আসতে চায়। সাধারনত ক্লাস চলাকালীন সময়ে আমি ফাঁকফোকর পেলেই ঘুমাতাম, এমন কি সন্ধ্যায় বাসায় এসেও। কিন্তু হঠাৎ করেই যেন আমি ইনসম্যানিয়াক হয়ে যাচ্ছি। শেষ কবে যে আমি রাতে ২ ঘন্টার বেশি ঘুমিয়েছি, আমি নিজেও মনে করতে পারছি না। যদিওবা ঘুমাতে যাই, হঠাৎ মাঝে রাতে ঘুম ভেঙ্গে যায়, শত চেষ্টাতেও আর ঘুম আসে না। ঘুমের ঔষধ খেয়েও চেষ্টা করেছি, ফলাফল একই। আমি ঘুমাতে চাই, কিন্তু নিদ্রাদেবী আর আমার চোখে ভর করেন না। আমার ভেতর ক্লান্তির স্তরের পর স্তর জমে যাচ্ছে। দিনে আজকাল আমি অধিকাংশ সময় বুঝতেই পারি না আমার চারপাশে কি হচ্ছে। মনে হয় আমার চারপাশটাকে কেউ টেনে ধরে রেখেছে। সময়ের গতি মন্থরতম হয়ে গিয়েছে। দিনের পর দিনের ক্লান্তি নিয়ে যখন ঘুমাতে যাই, শুলেই ঘুম চলে আসে, কিন্তু সেই ১-২ ঘন্টা পর থেকে আবার জেগে থাকা।

আমি নিজেও জানি না এভাবে কতদিন চলবে। তবে কেন যেন মনে হয়, এই শাস্তি আমাকে ভোগ করতে হয় আরো অনেকদিন।

কি আর করা যাবে, চলছে চলুক !


--------------------------------------------------------------------

আমার সবসময়ই মনে হত, যারা মাদক নেয় তারা কি সবাই হুজুগে পড়েই নেয় ?

আমার বন্ধুস্থানীয় একজন ( ইতিমধ্যেই রিহ্যাব ঘুরে আসা ) প্রচন্ড মাদকাসক্ত। ওর সমস্যার কথা কিছুটা আমি জানতাম। প্রচন্ড হতাশা আর দুঃখেই মূলত ওর মাদক নেয়ার শুরু। ওকে আমি একবার বলেছিলাম, " কি লাভ হয় এই ড্রাগ নিয়ে ? " । ওর নির্বিকার উত্তর, "ভুলে থাকা যায়"। আমার বিরাট বড় একটা ধাক্কা লাগলো। কি সহজ স্বীকারোক্তি !
জ্ঞানীরা সবসময় বলেন, সমস্যাকে সামনা সামনি মোকাবেলা করা উচিত। হয়ত কথাটা ঠিক। কিন্তু সবার কি সমস্যাকে সামনে থেকে মোকাবেলা করার ক্ষমতা থাকে ? না সব সমস্যাকে সমাধান করা সম্ভব ? ওই বন্ধু নির্লিপ্ত স্বরে আরো বললো, "যতদিন পারি ড্রাগ নেই, কষ্টগুলোকে ভুলে থাকি। এভাবে একদিন নিজেকে হয়ত পুরোপুরি ধ্বংস করতে পারবো। সেদিনতো সব সমস্যারই ঊর্ধ্বে চলে গেলাম।"

ওর কথাগুলি আমাকে সমূলে নাড়া দিয়ে গেল। সত্যিই তো জীবনের জটিল অংক মেলানোর এটাও একটা পথ বটে ! হোক সেটা ব্যাক ক্যালকুলেশন, উত্তর তো মেলে !

আমি জানি আমার সাথে ৯৯.৯৯% লোকই একমত হবেন না এই ব্যাপারে। হয়ত অধিকাংশ ক্ষেত্রে আমিও মানবো না এই সমাধান, কিন্তু কিছু কিছু সময় এই সমাধানই পরম বলে মনে হয় আমার।জীবন যাদেরকে হতাশ করেছে, তাদের বোধহয় নীতিগত অধিকার আছে, নিজেকে ধ্বংস করে ফেলার।

জীবনের উপর প্রতিশোধ নেবার জন্য, self destruction এর চেয়ে ভালো আর কি থাকতে পারে ?


--------------------------------------------------------------

লেখাটা শেষ করতে হচ্ছে, একটু আগে ঘটে যাওয়া একটা ঘটনা দিয়ে। বসুন্ধরা সিটির সামনে বাস থেকে নেমে, রাস্তাটা ক্রস করতে যাচ্ছি। কোন একটা কারনে প্রচন্ড অন্যমনস্ক ছিলাম আমি। চমক ভাংগলো পায়ে একটা ব্যাথা পেয়ে। আমার পায়ের সাথে একটা গাড়ির ধাক্কা লেগেছে। গাড়িটা শেষ মূহুর্তে এসে হার্ড ব্রেক কশাতে, গাড়িটা আমার পায়ের সামনে এসে থেমে গিয়েছে। চারপাশে অল্প কিছু লোক জড়ো হয়ে গেল, জানতে চাইলো ব্যাথা পেয়েছি কিনা। আমি ব্যাথা পাইনি বলে, আবার হাটতে শুরু করলাম।

খুব সম্ভবত মৃত্যুর খুব কাছ থেকেই ফিরে এলাম। এর আগেও এরকম ১-২ বার কপালজোড়ে বেঁচে গিয়েছি ( প্রত্যেক বারই রিকশাতে ছিলাম অবশ্য ) , এবং বেঁচে যাওয়ার পর অদ্ভুত একটা অনুভূতি হয়েছে, মনে হয়েছে যেন একটা নবজন্ম পেলাম।

কিন্তু কি আশ্চর্য, আজ তেমন কিছুই মনে হল না !

নবজন্মও এক সময় অর্থহীন আর মেকি বলে মনে হয় !!


- ২৮শে জানুয়ারি, ২০০৮ ( সন্ধ্যা ৬টা বেজে ২৮ মিনিট )
- ঢাকা, বাংলাদেশ
Reply With Quote
  #182 (permalink)  
Old 01-28-2008, 10:28 PM
Tepantor's Avatar
rhymester
Gender: Female
 
Posts: 4,329
Threads: 50
Last Online: 07-04-2008 12:21 AM
Join Date: Jan 2007
Location: Nijhum Oronne
Default


ঘুম না হওয়ার সমস্যা কিন্তু আমার নিজেরি আছে।
মাথায় চিন্তা ভাবনা বেশি হলে এই সমস্যা টা হয়।
তবে কষ্ট ভুলবার জন্য মাদক?ব্যাপারটা কেমন হয়ে গেলনা?
খামাখা কেন আমি জীবনের উপর প্রতিশোধ নেব?আমার না হয় নিজের জন্য মায়া মমতা নেই,কিন্তু আমার আশে পাশে যে মানুষ গুলো থাকে,যারা আমার একটা হাসি শুনে কথা শুনে মনে শান্তি পায় আমার কি তাদের কথা ভাবা উচিত না?

মাদক কোন সমস্যার সমাধান কেমনে হয়?

সাবধানে চলনা কেন?






Reply With Quote
  #183 (permalink)  
Old 01-28-2008, 10:40 PM
}|Serial_Killer|{'s Avatar
Packet Monster
Gender: Male
My System
 
Posts: 4,179
Threads: 167
Last Online: 07-07-2008 03:24 AM
Join Date: Dec 2005
Location: 127.0.0.1
Blog Entries: 3
Send a message via MSN to }|Serial_Killer|{ Send a message via Yahoo to }|Serial_Killer|{
Default


হা হা...

তেপান্তর, এই কথাটাও জিজ্ঞেস করেছিলাম। ও বলেছিলো, জীবনটা তো আমার। সমস্যাগুলাও আমার। তাই আশেপাশের মানুষের কথা ভেবে কি হবে ?

আমি বলি নাই, ব্যাপারটা ভালো। কিন্তু ব্যাপারটাও জীবনের একটা সমাধান, আমার তাই মনে হয়েছে।
Reply With Quote
Sponsored Links
  #184 (permalink)  
Old 01-31-2008, 09:09 AM
}|Serial_Killer|{'s Avatar
Packet Monster
Gender: Male
My System
 
Posts: 4,179
Threads: 167
Last Online: 07-07-2008 03:24 AM
Join Date: Dec 2005
Location: 127.0.0.1
Blog Entries: 3
Send a message via MSN to }|Serial_Killer|{ Send a message via Yahoo to }|Serial_Killer|{
Default


প্রচন্ড শীতের মধ্যে ভোর ৫টায় উঠে বসে আছি। ১ ঘন্টাও ঘুম হল না। নিজেকে কেমন যেন অসুস্থ মনে হচ্ছে।

অদ্ভুত লাগছে। আমি কি তাহলে আর ঘুমাতে পারবো না কোনদিন
ও ?
Reply With Quote
  #185 (permalink)  
Old 01-31-2008, 11:16 AM
Tepantor's Avatar
rhymester
Gender: Female
 
Posts: 4,329
Threads: 50
Last Online: 07-04-2008 12:21 AM
Join Date: Jan 2007
Location: Nijhum Oronne
Default


ঘুমাতে পারবা


Reply With Quote
  #186 (permalink)  
Old 01-31-2008, 12:03 PM
khekshial's Avatar
G. Immortal
Gender: Male
 
Posts: 3,618
Threads: 69
Last Online: 07-01-2008 04:37 PM
Join Date: Dec 2006
Location: Dhaka
Blog Entries: 3
Default


pc use komaya de, golper boi por, ar ghum nia valorokom problem hoile doc dekha


Reply With Quote
  #187 (permalink)  
Old 02-02-2008, 03:28 AM
}|Serial_Killer|{'s Avatar
Packet Monster
Gender: Male
My System
 
Posts: 4,179
Threads: 167
Last Online: 07-07-2008 03:24 AM
Join Date: Dec 2005
Location: 127.0.0.1
Blog Entries: 3
Send a message via MSN to }|Serial_Killer|{ Send a message via Yahoo to }|Serial_Killer|{
Default


Mondays Can Be Dangerous for Your Health


The most common time for a heart attack to occur is Monday morning. The reason? Many workers have a significant increase in blood pressure when they go back to the office after the weekend. The stress of commuting could also be a factor.

source: natgeo
Reply With Quote
  #188 (permalink)  
Old 02-03-2008, 02:01 PM
Tepantor's Avatar
rhymester
Gender: Female
 
Posts: 4,329
Threads: 50
Last Online: 07-04-2008 12:21 AM
Join Date: Jan 2007
Location: Nijhum Oronne
Default


Shotti naki????????
Kalke monday


Reply With Quote
  #189 (permalink)  
Old 02-04-2008, 12:44 AM
khekshial's Avatar
G. Immortal
Gender: Male
 
Posts: 3,618
Threads: 69
Last Online: 07-01-2008 04:37 PM
Join Date: Dec 2006
Location: Dhaka
Blog Entries: 3
Default


Monday morning apocalypse


Reply With Quote
  #190 (permalink)  
Old 02-04-2008, 03:53 AM
b3d_0f_raz0rs's Avatar
Dodo Boyati
Administrator
Gender: Male
My System
 
Posts: 10,106
Threads: 24
Last Online: 07-07-2008 07:58 AM
Join Date: Dec 2005
Location: amar gf er heart e
Send a message via MSN to b3d_0f_raz0rs Send a message via Yahoo to b3d_0f_raz0rs
Default


Kalke to amaro kaaj ase 3 din pore kaaje jaitesi.....amaro heart attack er chance ase naki ???:O


Look in my face...Step in my soul
Reply With Quote
Reply

Tags
বাংলা ব্লগিং, bangla, blog, movie review, thoughts

Sponsored Links

Thread Tools
Display Modes

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off
Trackbacks are On
Pingbacks are On
Refbacks are On
Forum Jump

LinkBacks (?)
LinkBack to this Thread: http://www.golpo.net/forum/f8/different-versions-truth-2048/
Posted By For Type Date
tare zamin par | BoardReader This thread Refback 05-12-2008 07:11 AM
Untitled document This thread Refback 03-24-2008 09:13 AM

Similar Threads
Thread Thread Starter Forum Replies Last Post
A Truth About Urself That No one Would Believe Severus Confession 200 06-29-2008 06:44 PM
Face the truth Ruben Gossip 18 06-09-2008 02:41 PM
Ultimate truth habijabi Laugh Lounge 4 07-15-2007 07:36 PM
Don't believe the truth dark_evil Golpo Graveyard 12 02-19-2007 10:47 PM



All times are GMT +7. The time now is 12:36 PM.

Copyright ©2003 - 2008, Golpo Community. All Rights Reserved.
Powered by vBulletin® Version 3.7.2
Copyright ©2000 - 2008, Jelsoft Enterprises Ltd.
SEO by vBSEO 3.2.0 RC8
Islamicvdos.com | Your Ads Here
Car Insurance | Song Lyrics | Project Management Software | Mortgage Calculator | Cheap Flights