| Golpo Blog Member's Blog Section. | 
04-11-2008, 11:27 AM
|  | G. Immortal
Gender: | | Last Online: 07-01-2008 04:37 PM Join Date: Dec 2006 Location: Dhaka | | sci fi golpota shesh kortasos na, kono kisu falaya rakhte nai, shesh kor gadha  | 
04-11-2008, 11:54 AM
|  | G. Immortal
Gender: | | Last Online: 07-02-2008 09:05 PM Join Date: Oct 2007 Location: Silk City | | Tutul vaiya...joss joss joss....ami o bangla likhte chai tomar moto  kemne likhum?
aro likho vaiya...tomar lekha joss lage amar  | 
04-11-2008, 02:25 PM
|  | Packet Monster
Gender: | | Last Online: 07-07-2008 03:24 AM Join Date: Dec 2005 Location: 127.0.0.1 | | কৌশিক দা, গল্পটা এই ফরম্যাটে রাখি নাই আর, অন্য ফরম্যাটে লেখে এক জায়গায় পাবলিশ করতে দিয়েছি ( জানেনই তো কোথায়  ) , ওদের পাবলিকেশন হলে, এখানে দিয়ে দেব, যদিও আমার ভালো লাগেনি লেখাটা।
ডেলিলাহ ( আপনার কি সহজ উচ্চারনের ছোট নাম নাই  ), আমার মত বাংলা লেখতে চান মানে ? আপনি কি বাংলা টাইপের পদ্ধতি জানতে চান ? যদি সেটা হয়ে থাকে, তাহলে এই থ্রেডে চোখ রাখুন। | 
04-11-2008, 11:27 PM
|  | rhymester
Gender: | | Last Online: 07-04-2008 12:21 AM Join Date: Jan 2007 Location: Nijhum Oronne | | Publish hobe kobe?
Tutul janaiyo.........baki golpota porar jonno wait kortesi
Tomar kachhe lekha bhalo na lagle nai.amar kachhe bhalo lagse | 
04-12-2008, 02:25 AM
|  | Packet Monster
Gender: | | Last Online: 07-07-2008 03:24 AM Join Date: Dec 2005 Location: 127.0.0.1 | | চলচ্চিত্র সমালোচনাঃ তারে জামিন পার  সাম্প্রতিক কালের সাড়াজাগানো চলচ্চিত্রের মধ্যে নিঃসন্দেহে "তারে জামিন পার" অন্যতম।অনেক দেরিতে হলেও অবশেষে দেখা হল।
তারে জামিন পার মূলত এক বিশেষ ধরণের শিখন প্রতিবন্ধীদের (Learning Disable ) উপজীব্য করে বানানো চলচ্চিত্র। ৮-৯ বছরের ঈষাণ শর্মা (দার্শিল সাফারি) পড়াশোনায় দুর্বল হওয়ার কারণে ঘরে, বাইরে সব জায়গায় পদে পদে লাঞ্ছিত। সকলেরই ধারণা ইচ্ছাকৃতভাবে ঈষাণ পড়াশোনা করে না। ক্লাসে বসে সারাক্ষণ তাকিয়ে থাকে বাইরের দিকে। অবনতির চূড়ান্ত পর্যায়ে সাধারণ স্কুল থেকে ছাড়িয়ে নেওয়া হল বোর্ডিং স্কুলে। সেখানেও অবস্থা তথৈবচ। হঠাৎ করেই একরাশ শীতল হাওয়ার মত স্কুলে আসলেন নতুন পার্টটাইম ড্রয়িং শিক্ষক নিকুম্ভ স্যার ( আমির খান ), যিনি নিজেও ঈষাণের মত এক দুঃসহ শৈশব কাটিয়েছেন, ডিসলেক্সিয়া রোগের রোগী হয়ে।তারই সাহচর্যে বেড়ে ওঠে ঈষাণ, সব প্রতিবন্ধকতাকে দূর করে।
ছবি হিসেবে গড়পড়তা বলিউডি ছবির চেয়ে অনেক এগিয়ে "তারে জামিন পার"। আমির খানের প্রথম পরিচালনা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। অধিকাংশ শটেই যত্নের ছোঁয়া রয়েছে।কাহিনীর মধ্যে কিছুটা গতির ভারসাম্যহীনতা লক্ষ্য করা গিয়েছে। যে গতিতে ঈষাণের দুর্দশা চিত্রায়িত হয়েছে, সে তুলনায় একটু বেশি দ্রুত সেই অচলাবস্থাত উত্তরণ দেখানো হয়েছে। আগের যুগের সেই বাংলা কিংবা হিন্দি ছবির মত এক গানেই কিংবা সেলাই মেশিন চালাতে চালাতে নায়ক নায়িকা বড় হয়ে যাওয়ার মত, এক গানেই রাতারাতি ঈষাণের উত্তরণ কিছুটা তাড়াহুড়া বলেই মনে হয়। সর্বোপরি, সিনেমার কাহিনীর বাধন এত শক্ত ছিলো যে, আরো ১৫-২০ মিনিট দৈর্ঘ বাড়ানো হলে তা সিনেমার বিশেষ সৌষ্ঠবহানি করতে বলে মনে হয় না।
সিনেমাতে সকলেই মোটামুটি ভালো অভিনয় করেছেন। তবে যার কথা বিশেষভাবে বলতে হয় তিনি ঈষাণ অর্থাৎ দার্শিল সাফারি। জীবনের প্রথম ছবিতেই তিনি বাজিমাত করেছেন। শিখন প্রতিবন্ধী শিশুর চরিত্রে তার অভিনয় বিশেষত মুখের যে অভিব্যক্তি তিনি দিয়েছেন তা অসাধারণ। আমির খান স্বভাবসুলভ ভাবেই ভালো অভিনয় করেছেন, তবে তার চরিত্রের একদম শুরুতে গানটার প্রয়োজনীয়তা ঠিক বোঝা যায়নি, ওরকম নর্তন কুর্দন বাদ দিলে, ছবিটা আরো বাস্তবসম্মত হত বলেই বোধ হয়।
তবে সামগ্রিকভাবে তারে জামিন পার, মনে দাগ কেটে যাওয়ার মত ছবি। আপনি একবার হলেও ভাবতে বাধ্য হবেন আপনার পাশের শিশুদের নিয়ে, তাদের মধ্য লুকানো প্রতিভা নিয়ে। শিখন প্রতিবন্ধকতা আমাদের সমাজের এক পরিচিত রোগ অথচ আমরা খুব কম লোকই সে ব্যাপারে জানি। তাই সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এই চলচ্চিত্রের ভূমিকা নিঃসন্দেহে তুলনাহীন।
সর্বোপরি, সময় এবং পয়সা উসুল হওয়ার মত একটি ছবি। অদূর ভবিষ্যতে আমরা হয়ত এমনি আরো কিছু মাস্টারপীস আশা করতে পারি আমিরের থেকে। | 
04-20-2008, 01:25 AM
|  | Packet Monster
Gender: | | Last Online: 07-07-2008 03:24 AM Join Date: Dec 2005 Location: 127.0.0.1 | | মাঝে মধ্যেই প্রশ্ন করি, আমি কে ?
প্রশ্ন করি পড়ে থাকা ট্রাউজারটাকে
প্রশ্ন করি চার্জে থাকা মোবাইল ফোনটাকে
প্রশ্ন করি টেবিলের উপর স্তুপাকৃতি পাইরেটেড ডিভিডিগুলিকে
প্রশ্ন করি মাটিতে আধা চটকানো সাদা পেস্ট বের হওয়া তেলাপোকটিকে
প্রশ্ন করি বজ্রপাতে জ্বলে যাওয়া ল্যানকার্ডটাকে
প্রশ্ন করি বাধন ছেঁড়া জীর্ন সেবার কিশোর ক্লাসিকগুলিকে
প্রশ্ন করি সকেট থেকে ঝুলে থাকা মাল্টিপ্লাগটিকে
অনেক ক্ষণের নীরবতা
হঠাৎ করে সমস্বরে উত্তর ভেসে আসে
তুমি কেউ না মূর্খ, তুমি কেউ না ! ! | 
04-20-2008, 01:29 AM
|  | G. Immortal
Gender: | | Last Online: 07-02-2008 09:05 PM Join Date: Oct 2007 Location: Silk City | | thought provoking  joss | 
04-20-2008, 09:45 PM
|  | rhymester
Gender: | | Last Online: 07-04-2008 12:21 AM Join Date: Jan 2007 Location: Nijhum Oronne | | Tutul besh besh besh
Tare zamin par amar joss lagse,kede felsilam .
Nd last entry !!!
Tumi to janoi tomar lekha amar darun pochhondo | 
04-27-2008, 01:41 AM
|  | Packet Monster
Gender: | | Last Online: 07-07-2008 03:24 AM Join Date: Dec 2005 Location: 127.0.0.1 | |
একটা গল্প লেখার চেষ্টা ধরা যাক একজন লোক, যার নাম ক। আরেকজন লোক, তার নাম ধরি খ। ক আর খ দুইজনই মানবসভ্যতার এক ক্রান্তি লগ্নের মানুষ। পৃথিবীতে একমাত্র ক ই পারেন গল্প উপন্যাস অর্থাৎ সাহিত্য রচনা করতে। তাই সারা পৃহিবী জুড়ে মানুষের কাছে, ক এর চাহিদা আকাশজোড়া। ক যাই লেখুক না কেন, মানুষ গোগ্রাসে পাঠ করে আর অবাক বিস্ময়ে ভাবে, কি ভাবে পারে একটা মানুষ এরকম লিখতে !
ক এর সবই ভালো - শুধু সমস্যা একটাই, ক বড্ড ভুলোমনা। প্রায় সকালেই ক এর খেয়াল থাকে না, আগের রাতে সে কি লেখছিলো, কিংবা আদৌ কিছু লেখছিল কি না। খাতা দেখার পর , আস্তে আস্তে মনে পড়তে থাকে। এটা বাদেও আরেকটা অস্বাস্থ্যকর বদভ্যাস ক এর আছে, ক পেনসিল ছাড়া লিখতে পারেন না। এটা যদিও বদভ্যাস না, তবে সমস্যা হচ্ছে ক একনাগাড়ে পেনসিলের পেছন দিকটা চাবাতে থাকেন, ফলে পেনসিলের পেছন দিক সব সময়ই লালাতে মাখামাখি হয়ে থাকে আর ক ও পেটের রোগে ভোগেন বিস্তর।
অনেকদিন পরের কথা। ক কিছুদিন যাবৎ একদমই লেখতে পারছেন না। সব বড় লেখকের যা হয় - ক সৃষ্টির প্রসব বেদনায় কাতরাচ্ছেন, কিন্তু পর্বত হয়ে নিদেন পক্ষে ইঁদুরও প্রসব করতে পারছেন না। নিজের বন্ধ্যাত্বে হতাশ হয়ে একদিন ক আত্মহত্যা করলেন। আমরা আগেই বলেছিলাম, ক ছিলেন এক মাত্র সাহিত্যিক - তাই তাঁর মৃত্যুতে পৃথিবী থেকে সাহিত্য বিলুপ্ত হল। পৃথিবী এক পুরানো অধ্যায়ে নতুনভাবে প্রবেশ করলো, সাহিত্যহীনতার যুগ।
গল্পের প্রায় শেষ দিকে এসে আমরা তাকাই খ এর দিকে। খ এর সারাজীবন ক এর মত বর্ণিল নয় কোন মতেই। সারা জীবন সে কিছুই করেনি। কিছুদিন ধরে সে শুধু নিষ্ঠা ভরে একটা কাজই করত - রোজ রাতে ক যা লিখতেন, তা রাবার দিয়ে মুছে দিত। | 
04-27-2008, 01:46 AM
|  | G. Immortal
Gender: | | Last Online: 07-02-2008 09:05 PM Join Date: Oct 2007 Location: Silk City | | | | Thread Tools | | | | Display Modes | Linear Mode |
Posting Rules
| You may not post new threads You may not post replies You may not post attachments You may not edit your posts HTML code is Off | | | All times are GMT +7. The time now is 12:31 PM.
Copyright ©2003 - 2008, Golpo Community. All Rights Reserved.
|