মেয়ে তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি
কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটু খানি বেশি !!!
নাকি ভেবে নেবো আজো তুমি আমায় চেনোনি!!!
ভালো লাগেনা তোমায় এ কথা বলেছিলাম বারেবার
তোমার মন ভেঙ্গে যাবে ভেবে এসেছিলাম আমি আবার
সবি ছিল ভালোবাসা বুঝলেনা বুঝলেনা
বুঝতে যদি দেখতে আমায় লাগছে অচেনা
হাসছি আমি বলছি কথা ভাবছো দেখিনা তোমায়
তুমি আমার হৃদয়ে আর দূর থেকে তাকিয়ে দেখায়
ক্ষণিকের বন্ধুরা যখন আর থাকবেনা
খুঁজে দেখ পাবে আমায় আমি সেই চিরচেনা
তুমি আমি দিয়েছি পারি দুজনে এপার ওপার
সবি আমার সপ্ন আর সুখের ছবি কল্পনার
জানি তুমি আমায় এখনো চিনতে পারোনি
ভালোবেসে ডাকবে যখন আসবো তখনি